advertisement

ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯

ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯
বিএসএফ সদস্যরা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য আহত হয়েছেন। ভারত ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন আশাবাড়ি গ্রামে ক্ষুব্ধ বাসিন্দারা বিএসএফের একটি গাড়িও ভাঙচুর করেন। এ ঘটনায় এ পর্যন্ত তিন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার চোরাচালানের সন্দেহে বিএসএফ সদস্যরা স্থানীয় এক ব্যক্তিকে আটক করে নির্যাতন করেন।

নির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে পেটানো হয় বলে অভিযোগ ওঠে। মারধরের ফলে ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। এর প্রতিবাদে গ্রামবাসী সড়ক অবরোধ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সময় বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার এক কর্মকর্তাসহ বাহিনীর সদস্যরা একটি গাড়িতে করে অবরোধস্থলে পৌঁছান। তখন উত্তেজিত জনতা লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাঁদের ওপর চড়াও হয়।হামলায় বিএসএফের অন্তত তিন সদস্য আহত হন।

এ সময় উত্তেজিত জনতা বিএসএফের গাড়ি ভাঙচুর করে এবং সদস্যদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিকের জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিকের জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, ইরান যুদ্ধের মাশুল? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, ইরান যুদ্ধের মাশুল? ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের
advertisement

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় ছিনতাইকারী সন্দেহে দুই পুলিশ সদস্যসহ তিন জনকে ক্যাম্পাসে ধরে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পরে বিশ্ববিদ্যালয় এবং পুলিশের ঊর্ধ্বতন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাডমিন্টনের কোর্ট তৈরিকে কেন্দ্র করে রাবির দুই বিভাগের সংঘর্ষ, আহত ২

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন