সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে সাতক্ষীরায় এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুনের বাড়ি দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামে। সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত রোববার এক ব্যক্তি মামলাটি করেন।
এতে উপজেলার সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আবদুল্লাহ আল মামুন ও সাহেব আলীর সাবেক স্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয়-সাত মাস আগে পারিবারিক কারণে বাদী তাঁর স্ত্রীকে তালাক দেন। পরে তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে মামলার অন্য আসামিদের যোগাযোগ হয়।
সাবেক স্ত্রীর কাছে থাকা তাঁদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সংগ্রহ করে আসামিরা বাদীকে পাঠান।
সূত্র: প্রথম আলো

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো
ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে
ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন