advertisement

হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার শাস্তি দেওয়া হচ্ছে

হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার শাস্তি দেওয়া হচ্ছে
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বহু শিক্ষক ও শিক্ষার্থীকে খেয়ালখুশিমতো শাস্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ কথা বলেছে।এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিশ্বাসের কারণে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়ার যেকোনো পদক্ষেপ মতপ্রকাশ ও সংগঠন–সমিতি করার অধিকারের লঙ্ঘন করবে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনে সুরক্ষিত।

তা ছাড়া এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মত ও বাক্‌স্বাধীনতা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত সরকারগুলোর নেওয়া দমনমূলক আচরণের পুনরাবৃত্তি ঘটাবে।এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে ট্রাম্পের দলের ঐতিহাসিক ভরাডুবির নেপথ্যে ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে কাওসার হাসানের নিয়োগ প্রশ্নে রুল
advertisement

মধ্যরাতে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের...’। এরপর তিনি লেখেন, ‘আমাদের শহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো। তাই না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন

ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন
ভোট দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। স্যাক্রামেন্টোতে, ৩ নভেম্বর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জাভিয়ের বেসেরা। রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটনকে হারিয়ে তিনি অঙ্গরাজ্যটির পরবর্তী গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ১৫১ বছর পর একজন লাতিনো গভর্নর পাচ্ছে ক্যালিফোর্নিয়া।

বেসেরাই হবেন রাজ্যটির প্রথম সরাসরি নির্বাচিত লাতিনো গভর্নর।বেসেরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মন্ত্রী ছিলেন। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিন দশকের বেশি সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যের নেতৃত্ব দিতে যাচ্ছেন।গত মঙ্গলবারের (৩ নভেম্বরের) নির্বাচনে বেসেরার জয় নিশ্চিত হওয়ার পর হিলটন পরাজয় স্বীকার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ বৃহস্পতিবার এ অভিযোগ আমলে নেন।এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।আসামিদের মধ্যে মির্জা আজম পলাতক।

তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তার বাকি ছয় আসামিকে ২২ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন