advertisement

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১০ম গ্রেডের বাছাই পরীক্ষার ফল, উত্তীর্ণ ২১৪
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের একটি পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১৪ জন।

চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য পদের নাম: সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড) উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২১৪ পরীক্ষার তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জনবাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময় কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিপিএসসির ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।ফলসহ বিস্তারিত দেখুন এখানেইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিনিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন ‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী বুকে ব্যথা অনুভব করার পর হাসপাতালে শ্রমমন্ত্রী সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলেন ব্যতিক্রমী সম্মাননা নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলে... রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
advertisement

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা
মোহিত মালিক। ইনস্টাগ্রাম থেকে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অভিনেতাদের অস্বস্তি, ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে অভিনেতাদের সহযোগিতা করতে কাজ করেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর। এবার ‘মির্জাপুর: দ্য মুভি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল।

তাঁদের ভাষ্য, ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতিতে কাজটি অনেক বেশি স্বচ্ছন্দ ও পেশাদার হয়ে উঠেছিল। প্রেক্ষাগৃহে সাড়া ফেলা সিনেমাটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ভারত টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত মালিক জানান, ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয়ের আগে কখনো অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেননি তিনি। ফলে শুটিংয়ের আগে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সহ-অভিনেত্রী রসিকা দুগাল তাঁকে স্বচ্ছন্দ হতে সাহায্য করেন।

পাশাপাশি ইন্টিমেসি কো-অর্ডিনেটর অঙ্কিতা পোদ্দার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন।মোহিত জানান, শুটিংয়ের আগে তাঁরা দুজন নিজেদের স্বাচ্ছন্দ্য ও অস্বস্তির জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন

‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন
‘স্যরি’ বলা বারণ নয়, বারণ হলো শুধু ওটুকুতেই থেমে যাওয়া
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। আপনি যাননি, ফোনও ধরেননি। পরদিন মেসেঞ্জারে লিখলেন, ‘স্যরি দোস্ত।’ জবাব এল, ‘কিসের স্যরি?’এই প্রশ্নের মানে খুব সহজ। দুই অক্ষরের একটি শব্দে আমরা অনেক সময় ভুলটা স্বীকার করি না, শুধু ঝামেলা মেটাতে চাই। যাঁকে কষ্ট দিয়েছি, তিনি চান বুঝতে, আমরা আসলে কী বুঝেছি।‘স্যরি’ কেন অনেক সময় কাজ করে নাপারিবারিক শিক্ষায় ছোটবেলা থেকে আমরা শিখি, ভুল করলে ‘স্যরি’ বলতে হয়।

‘আপুর কাছে গিয়ে স্যরি বল’, এমন ধমক অনেকেরই মনে আছে। ফলে ক্ষমা চাওয়া হয়ে ওঠে দায় সারার একটা নিয়ম, মন থেকে আসা কিছু নয়।আরেকটি কারণ লজ্জা। কিছু সংকেতে মনে হয়, নিজের ভুল মেনে নেওয়া মানে ছোট হয়ে যাওয়া। কিন্তু প্রকৃত ক্ষমা চাওয়া দুর্বলতা নয়। এতে বোঝা যায়, সম্পর্কটাকে আপনি মূল্য দেন। ‘স্যরি’ বলা দোষেরও নয়, কিন্তু শুধু ওটুকু বললে সম্পর্ক জোড়া লাগে না।

ক্ষমা চাওয়ায় থাকতে হবে স্বীকারোক্তি, অন্যের অনুভূতির প্রতি মনোযোগ আর ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি।চার ধাপে ক্ষমা চাওয়া১. কী ঘটেছে, সরাসরি বলুন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট

নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট
গাদি আইজেনকট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে গাদি আইজেনকটকে সমর্থন দিয়েছে দেশটির আরব রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আরব দলগুলোর প্রতিনিধিরা আইজেনকটের প্রতি সমর্থন জানান। এর ফলে পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন বিরোধী জোটের এই নেতা। তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের সঙ্গে সরকার গঠনে আপত্তি রয়েছে আইজেনকটের সম্ভাব্য জোটের কয়েকটি ইহুদি দলের।

গতকাল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানান, ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো। ফলাফল স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন বলে জানিয়েছেন হারজগ।

আগামী রোববার তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।আইজেনকটের দল ইয়াশার দ্রুত তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন