ব্যাংক হিসাব ও মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) হিসাবধারীদের বিপরীতে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড চালু হয়েছে। এই কোড ব্যবহার করে একজন ব্যক্তি সরাসরি আরেক ব্যক্তির ব্যাংক বা এমএফএস হিসাবে টাকা পাঠাতে পারছেন। আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু হয়েছে। এতে ভুল হিসাবে টাকা যাওয়া ও জালিয়াতির ঝুঁকি কমবে।
ডিজিটাল লেনদেনব্যবস্থা আরও সহজ ও সর্বজনীন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এমন সেবা চালু করা হয়েছে।কোথায় মিলছে নিজস্ব কোডনিজস্ব ‘বাংলা কিউআর’ কোড মিলবে ব্যক্তির ব্যবহার করা ব্যাংক বা এমএফএস অ্যাপে। এ জন্য ব্যবহারকারীকে অ্যাপগুলোর হালনাগাদ ভার্সন ডাউনলোড করতে হবে।
এরপর নিজস্ব কিউআর কোড অন্যদের পাঠিয়ে টাকা পাঠানোর জন্য ব্যবহারের পরামর্শ দেওয়া যাবে।জানা যায়, এত দিন ‘বাংলা কিউআর’ দিয়ে দোকানে কেনাকাটা বা সেবার বিল পরিশোধের (মার্চেন্ট পেমেন্ট) সুযোগ ছিল।
সূত্র: প্রথম আলো

পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে
‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিক...
শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকে...
উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন
প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন