advertisement

প্রবেশপত্র জালিয়াতির দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা পিএসসির

প্রবেশপত্র জালিয়াতির দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা পিএসসির
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রবেশপত্র জালিয়াতি করার দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিনি পিএসসির আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের প্রার্থী পিয়াল দে আকাশ প্রবেশপত্র পরিবর্তন বা টেম্পারিং করেছেন।

এই অপরাধে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪-এর ১৬(১) ধারা অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণা করা হলো।অভিযুক্ত প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৬০০২৬৫৮। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ভবিষ্যতে কমিশনের অনুষ্ঠেয় পরবর্তী কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিক... শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকে... উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য
advertisement

ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় ছুরিকাঘাতে আহত ৪

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার তালেব আলী মসজিদের মাঠে ব্যাডমিন্টন খেলার সময় পূর্ব শত্রুতার জের ধরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে

পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। ১ নভেম্বর, ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে। তিন বছর আগে ২০২২–২৩ অর্থবছরে এই বন্দরে ১১১টি বিদেশি জাহাজ এসেছিল। পরের অর্থবছরে তা বেড়ে ১২৩টিতে উঠলেও এর পর থেকে কমতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৮৫টি বিদেশি জাহাজ।

সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে এ বন্দরে বিদেশি জাহাজ এসেছে মাত্র ২৯টি।রোববার নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।প্রতিবেদনে বন্দরের বিভিন্ন সীমাবদ্ধতা, নাব্যতা সংকট, শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা এবং সড়ক যোগাযোগের প্রতিবন্ধকতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবেদনে পায়রা বন্দরের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট

ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট
নন্দনের সভাঘরে ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা নিয়ে বৈঠক। কলকাতা, ৩০ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ সরকার জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার কলকাতায় একটি ম্যাজিক ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এই লক্ষ্যে কলকাতায় গড়বে এই ম্যাজিক ইনস্টিটিউট। এটি হবে ভারতের মধ্যে প্রথম একটি সরকারি ম্যাজিক ইনস্টিটিউট।

কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি সি সরকারের নামে গড়া হবে এই ইনস্টিটিউট।এই ম্যাজিক ইনস্টিটিউট গড়ার লক্ষ্য হবে বাংলার ঐতিহ্যবাহী জাদুশিল্প। এই ইনস্টিটিউটের অধীনে গড়া হবে একটি জাদুস্কুলও।

এই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে গত শুক্রবার কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনের সভাঘরে এক বৈঠকে কলকাতায় জাদু ইনস্টিটিউট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কিংবদন্তি জাদুকর পি সি সরকারের ছেলে পি সি সরকার (জুনিয়র) এই বৈঠকে উপস্থিত হয়ে জাদু ইনস্টিটিউট ও জাদুস্কুল গড়া নিয়ে নানা পরামর্শ দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন