advertisement

শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। তাঁরা বলেছেন, ক্ষমতার কেন্দ্রীভবন অব্যাহত রয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণও নিশ্চিত হয়নি।

এই পরিস্থিতি থেকে উত্তরণে পুরোনো ক্ষমতা-কাঠামো ভেঙে অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দলটি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি জানিয়েছে, শনিবার জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিক সোহরাব হাসান বলেন, শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লড়াইয়ের অঙ্গীকার নিয়ে জেএসডির যাত্রা শুরু হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে আরও একটি আহত গন্ধগোকুল উদ্ধার চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে আরও একটি আহত গন্ধগোকুল উদ্ধার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার শহরের পাশে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল শহরের পাশে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে শরীয়তপুরে মশাল মিছিল গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদরাসা পরিচালক গ্রেফতার গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদরাসা পরিচালক গ্রেফতার জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন
advertisement

চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে আরও একটি আহত গন্ধগোকুল উদ্ধার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে আবারও আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর প্রাণীটির প্রাথমিক চিকিৎসার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া
মস্কোর সারিৎসিনো জাদুঘর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর তাকে আটক করা হয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।গতকাল রোববার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর রাশিয়ার নাগরিক।

এফএসবির ভাষ্য অনুযায়ী, সে টিকটকে মুখোশ ও সামরিক কায়দার পোশাক পরা অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ করেছিল। ছবিতে তার হাতে একটি অস্ত্রও ছিল।সন্দেহভাজন কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। সে মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণের কয়েকটি ছবিও পোস্ট করেছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’এফএসবি জানিয়েছে, কিশোরটির বাড়িতে তল্লাশি চালিয়ে ছবিতে দেখা পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তার মুঠোফোন পরীক্ষা করে সন্ত্রাসী হামলা ও ব্যাপক হত্যাকাণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার

লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার
সাধন চক্রবর্তী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাধন চক্রবর্তীনোয়াখালীর মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষক সাধন চক্রবর্তী (৪৩) লিভার সিরোসিসে আক্রান্ত। ভারতের দিল্লির চিকিৎসকেরা তাঁকে জরুরিভাবে যকৃৎ প্রতিস্থাপন করতে বলেছেন। তাঁর স্ত্রী সম্ভাব্য যকৃৎ–দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা দরকার।

ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসায় সাধন চক্রবর্তী প্রায় নিঃস্ব হয়ে গেছেন।এমন পরিস্থিতে সাধন চক্রবর্তী সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছে জীবন বাঁচাতে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁকে সাহায্য পাঠাতে—হিসাবের নাম: সাধন চক্রবর্তী, হিসাব নম্বর: ৪৯০৮১০১০০২৫৪০, রাউটিং নম্বর: ১৭৫৭৫১৫৪৭, পূবালী ব্যাংক লিমিটেড, মাইজদী বাজার শাখা। (বিকাশ ও নগদ) 01717589193

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন