ইদানীং প্রায়ই মনে হয়, জীবনটা কেমন একঘেয়ে হয়ে গেছে। প্রতিদিন একই রুটিন। চাকরিতে যাও, বাসায় ফেরো, ঘুমাও। পরদিন আবার চাকরিতে যাও। কেমন থ্রিলশূন্য ডেইলি লাইফ!জীবনের এই একঘেয়েমি দূর করতে আমি এখন সুযোগ পেলেই টেসলায় উঠি। আর এই টেসলায় উঠতে উঠতেই একটা ব্যাপার আবিষ্কার করলাম। এই বাহনগুলোর বেশির ভাগেরই ‘বেরেক’ থাকে না। মানে থাকে ঠিকই, কিন্তু সময়মতো কাজ করে না।
থ্রিল আর কাকে বলে!দুটো ঘটনা বলি।একবার এক টেসলায় উঠে দেখি, জিনিসটা আসলে চলছে না, রীতিমতো উড়ছে। আর চালক মামা মুখে টিট টিট করেই যাচ্ছে।আমি আতঙ্কিত গলায় বললাম, ‘মামা, কাহিনি কী!’ চালক বললেন, ‘সাউন না করলে হইব? আজকা রাস্তায় গাড়ি বেশি!’‘বেল কই আপনার! বেল দেন।’‘বেল লুজ, বাজে না।’‘তাহলে এত জোরে যাওয়া লাগবে না। ব্রেক ধরেন ঠিকঠাক!’চালক উদাস গলায় বললেন, ‘একটু আগে একটা একসিডেন করছি মামা, ব্রেকও লুজ।
আপনারে নামায়াই ঠিক করুম, আল্লাহ্ ভরসা!’কী আর করার!
সূত্র: প্রথম আলো

উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল
১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ হাজার কোটির সিনেমা বানান
‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’
ছিনতাইকারীর কবলে এক রাত
এ বছর আলোচিত ৫ সিনেমা কীভাবে বিলিয়ন ডলার আয় করতে পারল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন