advertisement

বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে

বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট দিতে হলে সদস্য প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে সংগঠনের সব সেবা নিতে হবে। সংগঠনটি আজ বুধবার এক নোটিশে বিষয়টি জানিয়েছে।

সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিজিএমইএর স্বচ্ছতা, সুশাসন ও সব সদস্যের সমঅধিকার নিশ্চিত করতে গত ২৬ সেপ্টেম্বর জরুরি সাধারণ সভায় (ইজিএম) সংগঠনের সংঘবিধিতে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে।নতুন ধারা অনুযায়ী, বিজিএমইএর নতুন ভোটার তালিকায় স্থান পাওয়া এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিয়মিতভাবে সংগঠনের সব সেবা, বিশেষ করে কাঁচামাল আমদানির প্রাপ্যতা সনদ ইউডি নেওয়া বাধ্যতামূলক।

এই বিধান মূলত যেসব প্রতিষ্ঠান বিজিএমইএর পাশাপাশি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ বা অন্য কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ রয়েছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য।নোটিশে বলা হয়েছে, দ্বৈত সদস্যপদধারী প্রতিষ্ঠানের উদ্যোক্তাকে বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে হলে আগামী ১ নভেম্বর থেকে সংগঠনটি থেকে ইউডিসহ সব সেবা নিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান
advertisement

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে বিতর্কিত করতে বানোয়াট অভিযোগ করা হচ্ছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের
ইসরায়েলের ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান। তাঁর মতে, আরব দলগুলোকে হিসাবে ধরলে বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৬৫।বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোলান লিখেছেন, ‘নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই চলে।

ব্যস।’ তিনি নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।গোলান আরও বলেন, নেতানিয়াহু যদি জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী) জোট গড়ার কথা ভাবেন, তাহলে ‘তাঁর নিজের জোট থেকে জায়নবাদী নয়, এমন কট্টর ধর্মীয় ইহুদি দলগুলোর ১৬ জন সংসদ সদস্যকে বাদ দিতে হবে’।শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে।

এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, বিরোধী শিবিরের সম্ভাব্য নেতা গাদি আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে।গোলান লেখেন, ‘আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলতি বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আর বিশ্বের বিভিন্ন সংঘাত ও এল নিনোর প্রভাবে খাদ্যের দাম বাড়ছে।

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা এল।বুধবার বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদন প্রকাশের সময় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির উপপ্রধান অর্থনীতিবিদ আয়হান কোসে বলেন, ‘পণ্যের বাজার একসঙ্গে বেশ কয়েকটি বড় ধাক্কার মুখে পড়ছে।’ তিনি বলেছেন, ‘জ্বালানির বাড়তি খরচ ও বাণিজ্যে বাধার কারণে নানা ধরনের পণ্যের দাম বাড়ছে। এতে মূল্যস্ফীতি ও খাদ্য পাওয়ার অনিশ্চয়তা আরও বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।’২০২৬ সালে খাদ্যের দাম ১০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন