advertisement

মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
নেইমারের তিন ম্যাচ মাঠে নামা হবে না
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কবিতর্ক নতুন কিছু নয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য। প্রতিপক্ষ দলের এক ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভাঙার দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেইমারের ক্লাব সান্তোস চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।ঘটনাটি ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার ম্যাচের।

দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
advertisement

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে বিতর্কিত করতে বানোয়াট অভিযোগ করা হচ্ছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের
ইসরায়েলের ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২০২৬ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট হেরেছে বলে দাবি করেছেন দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান। তাঁর মতে, আরব দলগুলোকে হিসাবে ধরলে বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৬৫।বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গোলান লিখেছেন, ‘নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই চলে।

ব্যস।’ তিনি নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।গোলান আরও বলেন, নেতানিয়াহু যদি জায়নবাদী (ইহুদি জাতীয়তাবাদী) জোট গড়ার কথা ভাবেন, তাহলে ‘তাঁর নিজের জোট থেকে জায়নবাদী নয়, এমন কট্টর ধর্মীয় ইহুদি দলগুলোর ১৬ জন সংসদ সদস্যকে বাদ দিতে হবে’।শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা হয়েছে।

এতে ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর জোট ৫৩, বিরোধী শিবিরের সম্ভাব্য নেতা গাদি আইজেনকটের জোট ৪৮ এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে।গোলান লেখেন, ‘আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন