শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬: ওয়ার্কশপ অ্যান্ড সিম্পোজিয়াম অন মডার্ন ওয়েব, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর গুলশানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (পিইউসিএসসি) ও পিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাবের (পিইউএআইসি) যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্টের কারিগরি সহযোগিতায় রোববার ও সোমবার (২৫ ও ২৬ অক্টোবর) এ আয়োজন সম্পন্ন হয়।‘লার্ন, বিল্ড, গ্রো—ওপেন সোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ক্যারিয়ার অ্যান্ড কমিউনিটি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ওপেন সোর্স কমিউনিটি ও কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করা।প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ল্যাবরেটরিতে অর্ধশতাধিক বাছাইকৃত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ওয়ার্ডপ্রেস এডুকেশন অ্যাডমিন ও মেন্টর মুহিবুল হক ওপেন সোর্স কন্ট্রিবিউশন, WPCredits এবং আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হওয়ার প্রক্রিয়া তুলে ধরেন। অপর সেশনে সিঙ্গাপুরভিত্তিক...
সূত্র: প্রথম আলো

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন ম...
পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস
অ্যাম্বুলেন্স ধর্মঘট: বড় দুর্ভোগ মানুষের
নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন