চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিতে একজন নিহত এবং নগরের বাকলিয়ায় জোড়া খুনের পৃথক দুই মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার পৃথক শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেন এ আদেশ দেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার নির্বাচনী প্রচারণায় গুলিতে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় ইমনের দুই দিন এবং বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে ইমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।২০২৫ সালের ৩০ মার্চ রাতে আধিপত্য বিস্তার, পূর্ববিরোধ ও বালুমহাল দখলকে কেন্দ্র করে নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি চালানো হয়।
সূত্র: প্রথম আলো

ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের
সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ
জাপানের মতো ঢাকার ২১ স্কুলে পরিছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যাগ
রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান কবরস্থানের পাশে না করতে ইউএনওকে চিঠি
শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন