‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে ওই সংবাদ সম্মেলনে জানানো হয় উৎসবে ১৩টি ক্রীড়া ইভেন্টে ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
তিনি জানান, ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী স্পোর্টসফেস্ট চলবে ৭ নভেম্বর পর্যন্ত।এবারের উৎসবে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট—হানড্রেড বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং।
সূত্র: প্রথম আলো

ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের
সৌদি-হুতি দুশমনির আদি ও আসল কারণ
জাপানের মতো ঢাকার ২১ স্কুলে পরিছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যাগ
রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান কবরস্থানের পাশে না করতে ইউএনওকে চিঠি
শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন