advertisement

আলভারেজ–কাণ্ডে ৮৩ হাজার টাকা জরিমানা বার্সেলোনার, তবু আপিল করবে ক্লাবটি

আলভারেজ–কাণ্ডে ৮৩ হাজার টাকা জরিমানা বার্সেলোনার, তবু আপিল করবে ক্লাবটি
আলভারেজকে দলে নেওয়ার চেষ্টার ঘটনায় জরিমানা দিতে হবে বার্সেলোনাকে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জরিমানার অঙ্ক ৬০২ ইউরো। প্রতি ইউরো ১৩৮.২৫ বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকার কিছু বেশি। আর এই জরিমানার রায়ের বিরুদ্ধেই আপিল করেছে এফসি বার্সেলোনা, সর্বশেষ অর্থবছরেও যে দলটি আয় করেছে প্রায় ১০০ কোটি ইউরো। তবে এই টাকাও দিতে রাজি নয় বার্সেলোনা। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।জরিমানার রায় আর আপিলের ঘটনাটির কেন্দ্রে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

সর্বশেষ দলবদল মৌসুমে তাঁকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তাঁর ক্লাব আতলেতিকো মাদ্রিদের অভিযোগ, তাদের না জানিয়েই নিয়ম ভেঙে আলভারেজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যেনতেন অভিযোগ নয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল। ঘটনা তদন্তের পর স্প্যানিশ ফেডারেশন বার্সেলোনাকে জরিমানা করেছে।

তবে অঙ্কটা এতই ছোট যে শাস্তির চেয়ে জরিমানার পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হাসাহাসি করছেন।আরএফইএফ তদন্ত করে পেয়েছে, আতলেতিকোর অভিযোগ সঠিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা ৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল ৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা তীব্র লড়াইয়ের পর শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা তীব্র লড়াইয়ের পর শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
advertisement

রাজধানীতে আসছিল ৫ লাখ ইয়াবার চালান, জব্দ হলো যাত্রাবাড়ীতে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাঁচ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুই বোন মালিহা-নাবিলার দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই বোন মালিহা ও নাবিলার দাফন সম্পন্ন হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জ্বালানির দাম বাড়ায় মাঝসমুদ্রে যাত্রা বন্ধ, জাহাজে আটকা ২০০ যাত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজটির পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন