advertisement

বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু

বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন) টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে। আজ বুধবার এ কাউন্টারে সেবা দেওয়া শুরু হয়েছে।

আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাউন্টারে সেবা পাওয়া যাবে।বিমান জানিয়েছে, বলাকার বিক্রয় বুথে কারিগরি জটিলতার কারণে টিকিট আবার ইস্যু করতে যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: তদন্তে কমিটি, অভিযুক্তের ড্যাব সদস্যপদ স্থগিত ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই ত্রুটি সমাধানের পর উন্নত এআই মডেলের প্রশিক্ষণ আবার শুরু করেছে ওপেনএআই
advertisement

জ্বালানির দাম বাড়ায় মাঝসমুদ্রে যাত্রা বন্ধ, জাহাজে আটকা ২০০ যাত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজটির পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি।

উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী

চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা সেই যুবককে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী
প্রথম স্ত্রীর (ডানে) সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকায় অবস্থায় আপন শ্যালিকাকে (বাঁয়ে) বিয়ে করেন নওগাঁর এক যুবক। সমালোচনার মুখে একজনকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নওগাঁয় প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে করা সেই যুবককে তালাকের নোটিশ দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ (সরাসরি সম্প্রচার) করে ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে দ্বিতীয় স্ত্রীর পাঠানো তালাকের নোটিশের একটি কপি ফেসবুকে পোস্ট করেন ওই যুবক।ওই যুবক নওগাঁ সদর উপজেলার বাসিন্দা এবং পেশায় নওগাঁর আদালতের এক আইনজীবীর সহকারী।

প্রথম স্ত্রীকে নিয়ে জেলার বদলগাছী উপজেলা সদরের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। ২৫ অক্টোবর সন্ধ্যায় প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন তিনি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর সমালোচনা শুরু হলে তিনি দাবি করেছিলেন, প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি এই বিয়ে করেন।শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তাঁর দুই স্ত্রীকে গ্রামছাড়াসামিদুল ইসলাম, মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজীমেয়ে ও তাঁর অভিভাবকদের সম্মতিতে তালাকের নোটিশ জারি করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন