লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দুজনকে খুন করা হয়। খোরশেদ ওই গ্রামের খান বাড়ির রুহুল আমিনের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতেন। আজ দুপুরে তাঁকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরই গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন স্বামীর বুক রক্তে ভিজে যাচ্ছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে হাসপাতালে নিতে নিতে সব শেষ হয়ে যায়।আকলিমা আক্তার অভিযোগ করেন, ওয়ালিদ নামের ব্যক্তি মাটির ব্যবসা নিয়ে এর আগেও তাঁর স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে।স্বামীকে হারিয়ে এখন নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত আকলিমা।
সূত্র: প্রথম আলো

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ কর্মশালা ও প্রযুক্তি সিম...
বিশ্বমানের মেট্রোরেল, কিন্তু আমাদের নাগরিক আচরণ কি বিশ্বমানের?
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও খাবার নিয়ে দুশ্চিন্তা কম, ৭ ধরনের খাদ্যে স্বনির্ভর যে দেশ...
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ পার হলো
আইনি ছাড় পেয়ে শতকোটি টাকার শেয়ার কিনছে ইউসিবির চেয়ারম্যানের প্রতিষ্ঠান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন