advertisement

ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে

ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

না বুঝে কোরআন পড়লে সওয়াব নিশ্চয় হবে, কিন্তু কোরআনের অর্থ না জানলে পাঠের উদ্দেশ্যই ব্যহত হয়ে যায়। তখন তা না বুঝে কোনো যন্ত্র পরিচালনার নির্দেশিকা পড়ার মতোই হয়ে যায়।তবে কর্মব্যস্ত জীবনে সবার পক্ষে মাদ্রাসায় গিয়ে বা দীর্ঘ সময় দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোরআনের অর্থ ও তাফসির শেখা সম্ভব হয়ে ওঠে না।

তাই অনেকের মনেই প্রশ্ন জাগে—একা একা কি কোরআনের অর্থ শেখা সম্ভব?এর উত্তর হলো—হ্যাঁ, সঠিক পদ্ধতি ও একাগ্রতা থাকলে ঘরে বসেই কোরআনের মর্মার্থ আয়ত্ত করা সম্ভব। তবে এ ক্ষেত্রে কিছু সতর্কতা ও সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করা অপরিহার্য।১. বিশুদ্ধ নিয়ত, আল্লাহর কাছে প্রার্থনা যেকোনো ইবাদতের মতো কোরআন শেখার প্রথম শর্ত হলো বিশুদ্ধ নিয়ত।

শুধু জ্ঞান জাহির বা বিতর্কে জেতার জন্য নয়, বরং নিজের জীবন বদলানোর নিয়তে কোরআন অধ্যয়ন শুরু করতে হবে।কোরআন নিজেই তার পাঠকের জন্য সহজ হওয়ার ঘোষণা দিয়েছে, ‘আর আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি; অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?’ (সুরা কমার, আয়াত: ১৭)অধ্যয়ন শুরুর আগে মহান আল্লাহর কাছে কোরআনের জ্ঞান উন্মুক্ত করে দেওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করা উচিত।শাহ ওয়ালিউল্লাহ দেহলভি (রহ.)কোরআনের অর্থ সঠিকভাবে অনুধাবনের জন্য ‘শানে নুজুল’ বা আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট জানা জরুরি; অন্যথায় অনেক আয়াতের খণ্ডিত অর্থ বুঝে বিভ্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে।শিশুর কোরআন শিক্ষা শুরু করার উপয...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ সত্যি অপরাধের গল্পে কোটি কোটি ভিউ এআইয়ের পানি ব্যবহার নিয়ে স্যাম অল্টম্যানের দাবি কতটা সত্য এআইয়ের পানি ব্যবহার নিয়ে স্যাম অল্টম্যানের দাবি কতটা সত্য ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত...
advertisement

১০ দিনেও মেলেনি খোঁজ, লকেট দেখে স্ত্রীকে চিনলেন ফয়সাল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মুক্তার বাড়ি পিরোজপুরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না

এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না
ফোন থেকে এআই চ্যাট মুছে ফেললেও তার সব চিহ্ন মুছে যায় না কেন?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কখনো কাজের প্রয়োজনে, কখনো নিছক কৌতূহল মেটাতে আমরা এআইয়ের সঙ্গে নানা কথা বলি। চ্যাট শেষে অনেক সময় সেই কথোপকথন ডিলিটও করে দিই। আমরা ভাবি, ডিলিট করেছি মানে সবকিছু চিরতরে মুছে গেল। কিন্তু জর্জিয়া টেক ইউনিভার্সিটির একদল গবেষক বলছেন অন্য কথা।

তাঁদের নতুন গবেষণা প্রমাণ করেছে, ফোন থেকে এআই চ্যাট মুছে ফেললেও তার সব চিহ্ন মুছে যায় না।গবেষকেরা এমন একটি টুল তৈরি করেছেন, যা অ্যান্ড্রয়েড ফোন থেকে মুছে ফেলা এআইয়ের সঙ্গে কথোপকথন ফিরিয়ে আনতে পারে। টুলটির নাম দেওয়া হয়েছে ওরিজা (ORISA)।

মজার ব্যাপার হলো, এটি শুধু হারানো তথ্যই খুঁজে বের করে না, সেই তথ্যের টুকরোগুলো জোড়া লাগিয়ে আগের এআই সেশনটি পুরোপুরি সচলও করে দিতে পারে।আমরা সাধারণত চ্যাটজিপিটি বা জেমিনির মতো যেসব এআই ব্যবহার করি, সেগুলো ইন্টারনেটের মাধ্যমে বড় কোনো সার্ভারে যুক্ত থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত

পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় চলছে শারীরিক কসরত পরীক্ষা। এখানে উত্তীর্ণ ব্যক্তিরা অংশ নেন লিখিত পরীক্ষায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগে আবেদন চলছে।

‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্রে বলীয়ান হয়ে এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগান সামনে রেখে যাঁরা পুলিশ সদস্য হতে চান, তাঁরা অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ পদে নিয়োগে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা ১৩ নভেম্বর থেকে শুরু হবে।

চার ধাপে ৬৪ জেলার প্রার্থীদের এ পরীক্ষা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন