রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিল, ঠিক তখনই বাইরে থেকে এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়।
আগুন দ্রুত নেভানোর কারণে বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সূত্র: প্রথম আলো

জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়, প্রশ্ন নাহিদ ইসলামের
একজনের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা হাতে কয়েকজন
সাত ব্যান্ডের মিলনমেলা, জেমস এলেন রাত ১০টায়...
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, কিসের আভাস দিলেন পুতিন
সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন