advertisement

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, কিসের আভাস দিলেন পুতিন

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, কিসের আভাস দিলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাশিয়ায় অবস্থিত জাপানের বৃহৎ তামাক প্রতিষ্ঠান জাপান টোব্যাকোর চারটি প্রতিষ্ঠানের সম্পদ অস্থায়ী ব্যবস্থাপনায় নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়। টোকিও এর প্রতিবাদ জানিয়েছে। তারা সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে পরবর্তী করণীয় খতিয়ে দেখছে জাপান টোব্যাকো।

এই প্রতিষ্ঠানে জাপান সরকারের মালিকানা রয়েছে।ইউক্রেনে রুশ হামলার পর থেকেই জাপান-রাশিয়া সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি বিতর্কিত চারটি দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ এবং এক জাপানি সাংবাদিককে আটকের ঘটনায় সেই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে জাপান টোব্যাকোর ব্যবসা নিয়ে নতুন বিরোধ তৈরি হলো।চার ইউনিট, দীর্ঘদিনের ব্যবসা রুশ সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, ডনস্কয় তাবাক, পেরেস্লাভল তাবাক, জেটিআই ইয়েলেতস ও ক্রেস নেভা—এই চার প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং জেএসসি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটসের অস্থায়ী ব্যবস্থাপনায় দেওয়ার নির্দেশ রয়েছে।জেটিআইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির উৎপাদনকেন্দ্রগুলো সেন্ট পিটার্সবার্গ, রোস্তভ-না-দনু এবং লেনিনগ্রাদ ও লিপেৎস্ক অঞ্চলে অবস্থিত।জাপান টোব্যাকোয় জাপান সরকারেরও সরাসরি মালিকানা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়, প্রশ্ন নাহিদ ইসলামের জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়, প্রশ্ন নাহিদ ইসলামের একজনের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা হাতে কয়েকজন একজনের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা হাতে কয়েকজন সাত ব্যান্ডের মিলনমেলা, জেমস এলেন রাত ১০টায়... সাত ব্যান্ডের মিলনমেলা, জেমস এলেন রাত ১০টায়... মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল সাফ চ্যাম্পিয়নশিপে স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল
advertisement

পোশাকশিল্পে বিনিয়োগ ও প্রযুক্তি সক্ষমতা বাড়াচ্ছে অ্যাভেরি ডেনিসন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের পোশাকশিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে বৈশ্বিক ম্যাটেরিয়াল সায়েন্স ও ডিজিটাল আইডেন্টিফিকেশন সলিউশন প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, আবেদন কবে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়, প্রশ্ন নাহিদ ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়, প্রশ্ন নাহিদ ইসলামের
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘আজকে ৭ নভেম্বর। বিপ্লব ও সংহতি দিবস এটাকে বলা হচ্ছে এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। আমরাও ৭ নভেম্বরকে ধারণ করি। ৭ নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার এটা করছে। তাদের পক্ষে যেটা যাচ্ছে, সেটা বিপ্লব, আর তাদের পক্ষে যায় না, তাদের নেতৃত্ব ছিল না বলে, সেটা বিপ্লব না। সেটা আন্দোলন, গণ-অভ্যুত্থান হয়ে যায়।

কিন্তু আমরা ৭ নভেম্বরকেও বিপ্লব মনে করি, জুলাই বিপ্লবকেও আমরা বিপ্লব মনে করি।’আজ শনিবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এক অনুষ্ঠানে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘যেই বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৫ সালে, যেই রক্ষীবাহিনী নির্যাতন করেছিল বাংলাদেশের জনগণকে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছিল, তার বিরুদ্ধে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে সামরিক এবং জনগণের অভ্যুত্থান ঘটিয়েছিল ৭ নভেম্বরে।’নাহিদ ইসলাম বলেন, ‘এই জুলাই গণ-অভ্যুত্থানেও এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সিপাহি, জনতা, শ্রমিক, ছাত্ররা এক গণবিপ্লব সাধন করেছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন