অ্যামচেম ও ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত তিন দিনব্যাপী ইউএস ট্রেড শোর শেষ দিনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) অ্যামচেমের নির্বাহী পরিচালক চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সিপিডির সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুন, কটন ইউএসএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলী আরসালান, শাশা ডেনিমসের এমডি শামস মাহমুদ, মেটলাইফ বাংলাদেশের সিইও আলা উদ্দিন আহমদ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্যচুক্তি (এআরটি) এবং এই চুক্তির সঙ্গে সম্পর্কিত ফলাফল বাংলাদেশকে নিজেদেরই সামলাতে হবে।
ফলে আমরা চুক্তিকে কীভাবে ব্যবহার করছি, তা গুরুত্বপূর্ণ।
এ জন্য চুক্তিতে কী আছে এবং এর অর্থ কী—তা নিয়ে পূর্ণ স্বচ্ছতা থাকা উচিত।’আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সেমিনারে এ কথা বলেন ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএইএ) সভাপতি ও এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর।অনুষ্ঠানে সৈয়দ নাসিম মঞ্জুর আরও বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমরা চুক্তির সুযোগগুলো কী এবং ঝুঁকি বা ফাঁদগুলো কী, তা বুঝতে পারি, ততক্ষণ এটির সুফল আমরা নিতে পারব না।
সূত্র: প্রথম আলো

সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক
১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত
এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা
জাপানি রিকন্ডিশন্ড গাড়ির
প্রদর্শনী চলছে ঢাকায়
যুক্তরাষ্ট্রের বাজারেও এ দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন