২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা জাতীয় নাগরিক কমিটি গঠন করলে এর মুখপাত্র হিসেবে বিভিন্ন কর্মসূচি, জনসংযোগ, টেলিভিশনের টক শোসহ নানা মাধ্যমে প্রতিনিধিত্ব করেন সামান্তা শারমিন। কিছুদিনের মধ্যেই এই তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও দেশ নিয়ে ভাবনা তুলে ধরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করলে এর জ্যেষ্ঠ নেতাদের একজন হিসেবেও সামান্তা ছিলেন রাজনীতিসচেতন ব্যক্তিদের নজরে।সেই সামান্তা শারমিন এখন অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দলটি ছেড়ে যাওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠেছে। হঠাৎ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
এ নিয়ে ফেসবুকে অনেকে নিজের মতো করে ব্যাখ্যা–বিশ্লেষণ করছেন।তবে খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপি নেতৃত্বের সঙ্গে সামান্তার মতাদর্শিক বিরোধ শুরু হয়েছিল প্রায় এক বছর আগে।
সূত্র: প্রথম আলো

গোপালগঞ্জসহ ১১ জেলার ১৭ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন