এমিলি জিন স্টোন। ১৯৮৮ সালের ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার স্কটসডেলে জন্ম তাঁর। বাবা জেফরি স্টোন একটি নির্মাণপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, মা ক্রিস্টা স্টোন গৃহিণী। ছোট ভাই স্পেন্সারের সঙ্গে বেড়ে উঠেছেন তিনি। এমিলি জিন স্টোনকে চিনতে পারছেন না তো? খোলাসা করা যাক। এমা স্টোন নামেই তাঁকে এখন চেনে সিনেমার দুনিয়া। জন্মদিন উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল এমার।
মাত্র ১১ বছর বয়সে ‘দ্য উইন্ড ইন দ্য উইলোস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক হয় তাঁর। এরপর স্থানীয় ভ্যালি ইয়ুথ থিয়েটারে একের পর এক নাটকে অভিনয় করেন। স্কুলের পড়াশোনার পাশাপাশি অভিনয় ও ইমপ্রোভাইজেশন কমেডির চর্চা চলতে থাকে। কিন্তু কেবল স্থানীয় থিয়েটারে অভিনয় করে সন্তুষ্ট থাকতে চাননি এমা। তাঁর স্বপ্ন ছিল হলিউডে কাজ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে একসময় বাবা-মায়ের কাছে অভিনব একটি পরিকল্পনা নিয়ে হাজির হন তিনি।
তৈরি করেন একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন।
সূত্র: প্রথম আলো

সন্ধ্যায় সারা দিনের খবর
ফায়ার সার্ভিস এসেও গাছ থেকে নামাতে পারেনি যুবককে, উঠেছিলেন ডাব চুরি করতে
সৃজনশীল হতে চাইলে এই কৌশল কাজে লাগতে পারে
আলী যাকেরের প্রথম চড়েই মাটিতে পড়ে যান ফারুক আহমেদ
অল সোলস ডে: যে প্রার্থনায় স্মৃত হন প্রিয়জনরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন