মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে হত্যার নেপথ্যের ঘটনা উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ডাকাতি করা সোনার বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুন করা হয়েছে শাকেরকে।
২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যা করানো হয়।আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইনসের ড্রিলশেডে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিতে নিহত হন যুবদল নেতা শাকের হোসেন। তিনি রয়েল পরিবহনে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। শাকের মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন।যুবদল নেতা হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তারসংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গত ৬ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জের মজিবর রহমান নামের এক স্বর্ণ ব্যবসায়ী ঢাকা থেকে সোনার কিছু দণ্ড নিয়ে বাসে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন।
সূত্র: প্রথম আলো

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা
সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্প...
পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন