advertisement

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

লাগেজ আসেনি ঢাকায়, অনুশীলন ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
পাকিস্তান ফুটবল দল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু তার আগেই যেন এক গোল হজম করে বসেছে দলটি! খেলোয়াড়েরা আজ সকালে ঢাকায় পৌঁছালেও তাঁদের লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম আসেনি। সেগুলো আটকে আছে কাতারের দোহা বিমানবন্দরে।অনুশীলনের সরঞ্জাম না আসায় আজ অনুশীলন করতে পারেনি পাকিস্তান দল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত।

তবে একই দিনে তাদের প্রতিপক্ষ ভারত সূচি অনুযায়ী অনুশীলন সেরেছে।ফুটবলে ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ডও পক্ষে নয়। সর্বশেষ ২০০৫ সালের জুনে ভারতকে হারিয়েছিল তারা। এরপর পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান। সাফের ইতিহাসেও ভারত ৯ বারের চ্যাম্পিয়ন, পাকিস্তানের ট্রফির ঘর এখনো শূন্য।এবার অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে ভারত। তাই পাকিস্তানের সামনে ছিল পুরোনো হিসাব বদলে দেওয়ার সুযোগ।

কিন্তু ম্যাচের আগেই লাগেজ–বিপত্তিতে কাজটা আরও কঠিনই হয়ে গেল।বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড় ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ওয়ানডেতে রান তাড়া করতে নেমে এখন কোহলিই ১ নম্বর ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’ ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’ ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই মাঠে, বাইরে কোলাকুলিও করতে রাজি দুই দল ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
advertisement

হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা
ডিআইইউ বন্ধুসভার একটি ভালো কাজ।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জীবনের প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি বিল্লাল মিয়াকে। একটি হাত না থাকলেও নিজের শ্রম ও সামর্থ্য দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছেন তিনি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশপথের পাশে ছোট্ট একটি চায়ের দোকান পরিচালনা করেন তিনি। প্রতিদিনের আয় দিয়েই চলে জীবনযাপন।শীতের আগমন মানেই বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। এই ঋতুকে ঘিরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তৈরি হয় বাড়তি আয়ের সম্ভাবনা।

বিল্লাল মিয়ার জীবনেও সেই সম্ভাবনাকে কিছুটা সহজ করে দিতে এগিয়ে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধুসভা।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরা বিল্লাল মিয়ার পাশে দাঁড়িয়েছেন।

তাঁর দোকানের কিছু প্রয়োজনীয় সামগ্রী ও শীতের পিঠা তৈরির আয়োজনের জন্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেওয়া হয়েছে।বন্ধুসভার বন্ধুরা মনে করেন, মানুষের পাশে দাঁড়ানো মানে কেবল সাহায্য করা নয়; বরং তাঁর কাজের প্রতি সম্মান জানানো এবং নিজের সামর্থ্যে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ৪ নভেম্বর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন।

সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন