advertisement

পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা

পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পৃথিবীর বাইরেও কি এমন গ্রহ আছে, যেখানে প্রাণের বিকাশের সুযোগ আমাদের গ্রহের চেয়েও বেশি? বিজ্ঞানীরা খুঁজছেন ‘সুপারহ্যাবিটেবল’ বা অতিবাসযোগ্য গ্রহ। কেন পৃথিবীর চেয়েও বাসযোগ্য হতে পারে এসব গ্রহ, আর কীভাবে খুঁজবেন বিজ্ঞানীরা? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ আছে মহাবিশ্বে? কী বলছেন বিজ্ঞানীরা আবারও কি সর্বাত্মক যুদ্ধ, এবার কতটা ভয়াবহ হবে ইরানের জবাব আবারও কি সর্বাত্মক যুদ্ধ, এবার কতটা ভয়াবহ হবে ইরানের জবাব স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী স্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী কেনিয়া থেকে যুক্তরাষ্ট্র: দেশে দেশে নির্বাচন প্রভাবিত করতে কীভাবে কাজ করেন ভারতীয় ‘পরামর্শকেরা’ কেনিয়া থেকে যুক্তরাষ্ট্র: দেশে দেশে নির্বাচন প্রভাবিত করতে কীভাবে কাজ করেন ভারতীয় ‘প... ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
advertisement

এই তরুণ ডাক্তারদের অপরাধটা কী

এই তরুণ ডাক্তারদের অপরাধটা কী
যে তরুণেরা ‘কোটা ছেড়ে কলম ধর, যোগ্যতা প্রমাণ কর’ বলে রাজপথে নেমেছিলেন, সব যোগ্যতা প্রমাণের পরও যদি তাঁরা রাষ্ট্রীয় বঞ্চনার শিকার হন, তাহলে বৈষম্যটা কমল কোথায়?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘কোটা ছেড়ে কলম ধর, যোগ্যতা প্রমাণ কর’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এক তরুণ। ছবিটা চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের। ছবির নিচে লেখাটা শুরু হয়েছে, ‘এই মুহূর্তে আমি রাষ্ট্রের শীর্ষ অপরাধীদের মধ্যে একজন।’পোস্টটি অর্ঘ্য প্রতিম ঘোষ নামের একজন তরুণ চিকিৎসকের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন শেষ করেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ইন্টার্ন শেষ করার আগেই ৪৮তম বিশেষ বিসিএসে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন।

প্রথম কর্মজীবনে নিজের উপজেলা বা আশপাশে কোথাও পোস্টিং হবে, মনে মনে সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু ভেরিফিকেশন রিপোর্ট নেতিবাচক আসায় চূড়ান্ত গেজেটে তাঁর নাম আসেনি।

উপজেলা পর্যায়ের কোনো হাসপাতালে দেশের গরিব, প্রান্তিক লোকদের যখন তাঁর চিকিৎসা দেওয়ার কথা, সেই সময়টা এখন তাঁকে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়, কাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছোটাছুটি করতে হচ্ছে।এসআইদের অব্যাহতি, ভেরিফিকেশন ও বাজে সংস্কৃতিতরুণ এই চিকিৎসকের ফেসবুকে ঢুকলে যে কেউ ইন্টার্নরত অবস্থায় রোগী ও সহকর্মীদের সঙ্গে তাঁর ছবি ও ভিডিও দেখতে পাবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শামসুর রহমানের গড়া বিনোদন কেন্দ্রে খেলাধূলায় মেতেছে শিশুরা। গত ১৬ অক্টোবর নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

খাঁচার ভেতরে কুমির, সিংহসহ নানা ধরনের পশুর প্রতিকৃতি। কে কোন পশুর নাম আগে বলতে পারে, তা নিয়ে চলছে প্রতিযোগিতা। শিশুদের আরেকটি দলকে শেখানো হচ্ছে কোন ফুলের কী নাম। যাঁকে কেন্দ্র করে শিশুদের জটলা, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুর রহমান। পাঁচ বছর আগে অবসর নিলেও শিশুদের পড়ানো আর তাদের সঙ্গে থাকার অভ্যাস ছাড়তে পারেননি তিনি। শামসুর রহমানের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের ধন্টিপাড়ায়।

স্থানীয় চাঁচাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। ২০২১ সালে অবসরে যাওয়ার পর নিজের পেনশনের টাকা দিয়ে বাড়ির আঙিনায় শিশুপার্কের আদলে গড়ে তুলেছেন ‘প্রকৃতির পাঠশালা’। তবে স্থানীয় মানুষের কাছে এটি শিশুপার্ক বা বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। পৈতৃক সূত্রে পাওয়া নিজের ৯০ শতাংশ জমিতে এই শিশুপার্ক (বিনোদনকেন্দ্র) করতে গিয়ে দেখলেন পেনশনের টাকাতেও কুলাচ্ছে না। ৯০ শতাংশ জমির বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকা।

পরে ধান বিক্রি এবং বাগানের আম বিক্রির টাকাও খরচ করতে হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে

চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিজস্ব মডেল তৈরির পরিকল্পনা করছে সরকার। এ জন্য দেশেই শক্তিশালী কম্পিউটার ও সার্ভারের অবকাঠামো গড়ে তুলতে চায়। লক্ষ্য হলো, দেশের গুরুত্বপূর্ণ তথ্য দেশের ভেতরে রেখেই এআই তৈরি ও ব্যবহার করা। উদ্যোগ বাস্তবায়নে বিশ্বের শীর্ষ চার প্রযুক্তি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। তাদের কাছ থেকে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশীয় প্রযুক্তি উদ্যোক্তারাও এই অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন। সরকারে পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় ডেটা সেন্টারকে কেন্দ্র করে গড়ে উঠবে দেশের মূল এআই অবকাঠামো। সারা দেশে থাকবে আটটি আঞ্চলিক কেন্দ্র। জাতীয় ডেটা সেন্টারটি বর্তমানে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) পরিচালনা করছে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলছে, গাজীপুরে প্রাথমিকভাবে ১০ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করা হয়েছে।কালিয়াকৈরের বাইরে দেশের আট বিভাগে আটটি আঞ্চলিক এআই কম্পিউটিং নোড স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন