advertisement

হ্যালোউইনে মিথিলা সাজলেন রূপকথার টিংকারবেল

হ্যালোউইনে মিথিলা সাজলেন রূপকথার টিংকারবেল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হ্যালোউইন মানেই ভৌতিক আবহ, রূপকথার চরিত্র আর সাজপোশাকে নানা রকম নিরীক্ষা। কেউ বেছে নেন ভয়ংকর কোনো চরিত্র, কেউ আবার মেতে ওঠেন রূপকথার জগতে। হ্যালোউইনের এমনই এক আয়োজনে বন্ধুদের সঙ্গে দেখা গেল বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে।সবুজ পরির সাজে ধরা দিয়েছেন তিনি। রূপকথার গল্পের জনপ্রিয় চরিত্র টিংকারবেলের সাজই যেন নতুন করে ফুটিয়ে তুলেছেন মিথিলা। পাশাপাশি বন্ধুদের সাজেও ছিল ভিন্নতা।

কারও পোশাকে রহস্যময় আবেদন, কারও সাজে শয়তানের চরিত্র, আবার কেউ বেছে নিয়েছেন গথিক ঘরানার লুক।মিথিলার সাজে প্রথমেই নজর কাড়ে সবুজ রঙের মিনি ড্রেস। করসেটধাঁচের স্ট্র্যাপ লেস টপের সঙ্গে পরেছেন ছোট রাফল স্কার্ট। স্কার্টের পেছন থেকে নেমে এসেছে স্বচ্ছ কাপড়ের অংশ, যা সাজে যোগ করেছে পরির আবহ। পিঠে স্বচ্ছ সবুজ ডানা আর হাতে তারার রুপালি জাদুর কাঠি—সব মিলিয়ে যেন রূপকথার টিংকারবেল।

মাথার সোনালি হেডপিসও মানিয়েছে বেশ।পায়ের সাজেও ছিল বিশেষত্ব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ন্যায্য মজুরি ও উৎপাদন—দুটিই নিশ্চিত করুন ন্যায্য মজুরি ও উৎপাদন—দুটিই নিশ্চিত করুন সত্য বলার প্রচেষ্টায় অটল থাকবে  সত্য বলার প্রচেষ্টায় অটল থাকবে  ১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া ১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছেন দুই চোখ, এখন খেলেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছেন দুই চোখ, এখন খেলেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে
advertisement

গাজীপুরে আজ যান চলাচল পুরোপুরি স্বাভাবিক: পুলিশ সুপার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

গাজীপুরে প্রায় সপ্তাহ খানেক ধরে চলা শ্রমিক বিক্ষোভ আজ এখনো স্বাভাবিক আছে ও যান চলাচলও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ন্যায্য মজুরি ও উৎপাদন—দুটিই নিশ্চিত করুন

ন্যায্য মজুরি ও উৎপাদন—দুটিই নিশ্চিত করুন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা গতকাল মঙ্গলবার টানা চতুর্থ দিনেও অব্যাহত ছিল। সোমবার পর্যন্ত চার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে বহু কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে এবং দেশের প্রধান রপ্তানি খাতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। সেই দাবির দ্রুত ও গ্রহণযোগ্য নিষ্পত্তিও জরুরি।

একই সঙ্গে এমন পরিস্থিতি এড়াতে হবে, যা শিল্পের স্থিতিশীলতা, শ্রমিকের কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে। সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এখন সব পক্ষের দায়িত্ব ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো।দক্ষিণ এশিয়ার প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি দীর্ঘদিন ধরে নিচের সারিতে রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা কার্যকর হয়।

এরপর জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সত্য বলার প্রচেষ্টায় অটল থাকবে 

সত্য বলার প্রচেষ্টায় অটল থাকবে 
সম্পাদকীয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সৎ, সাহসী, সুসাংবাদিকতা, বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের জয়ের প্রত্যয় নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর যাত্রা শুরু করেছিল প্রথম আলো। নানা চড়াই–উতরাই পেরিয়ে আজ প্রথম আলো ২৮ বছর পূর্ণ করল। বাংলাদেশের মতো দেশ, যেখানে গণমাধ্যমকে প্রতিনিয়ত রাজনৈতিক, সামাজিক ও নানা গোষ্ঠীর চাপে পিষ্ট হতে হয়, সেখানে প্রথম আলো ২৮ বছর ধরে তার মূল্যবোধ ও অবস্থানে অটল থেকেই পথ চলছে।

এই বন্ধুর ও অমসৃণ যাত্রাপথে দেশের কোটি কোটি সাধারণ মানুষ, পাঠক ও শুভানুধ্যায়ীরাই আমাদের শক্তি ও সাহস।শুরু থেকেই প্রথম আলো দলনিরপেক্ষ সাংবাদিকতা এবং স্বাধীন মতপ্রকাশের চর্চা করে এসেছে। শুধু কাগজে–কলমে নয়, বিশ্বাস ও চর্চায় এই মূল্যবোধের অটল অবস্থানের কারণে প্রথম আলো দ্রুতই দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের মর্যাদা পায়।

তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল রূপান্তরের সঙ্গী হয়ে প্রথম আলো ওয়েবসাইট বাংলাভাষীদের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন