বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে তাদের প্রেমের শুরু...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে তাদের প্রেমের শুরু...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় আজ শ্রমিক বিক্ষোভের জেরে প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ (মঙ্গলবার) সকালে সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে শ্রমিকেরা কাজ করছিলেন।
কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে কিছু কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরে শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন সময় আরও প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়।মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, গত কয়েক দিনের আন্দোলনে দায়িত্ব পালন করার সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।এদিকে আজ সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/eksmy-hate-kaji-chil-na
সূত্র: প্রথম আলো
নিজের ঘাম, শ্রম আর ভালোবাসা দিয়ে ছয় সন্তানকে বড় করেছেন শামসুল হক মোল্লা। স্বপ্ন দেখেছেন জীবনের শেষ দিনগুলোতে সন্তানদের সান্নিধ্যে কাটাতে পারবেন। কিন্তু সেই বার্ধক্যেই আজ তিনি সন্তানদের কাছে বোঝা হয়ে গেছেন। ছয় সন্তানের কারও ঘরেই তাঁর আশ্রয় মেলেনি। শেষ পর্যন্ত তাঁর ঠাঁই হয়েছে বাড়ির পাশের একটি গাছতলায়।শামসুল হক মোল্লার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে। তাঁর দুই ছেলে ও চার মেয়ে।
বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা। ছোট ছেলে রিয়াজুল মোল্লা বাসের চালকের সহকারী। চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে শারীরিক প্রতিবন্ধী। আজ মঙ্গলবার সকালে দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা তাঁকে বাড়ির অদূরে একটি গাছের নিচে রেখে আসেন। এ ঘটনা জানাজানির পর এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।বৃদ্ধ শামসুল হকআমি এখন কোথায় যাব, কী করব, কিছুই বুঝতে পারছি না। সারা জীবন কষ্ট করে ওদের (ছেলেমেয়ে) বড় করলাম।
তাদের কাছে এখন আমি বোঝা হয়ে গেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন