ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৫ নভেম্বর ২০২৬...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পুঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৫ নভেম্বর ২০২৬...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীদের জন্য পৃথক কমিটি গঠন করে দলের সর্বস্তরে তাঁদের অন্তর্ভুক্তির দাবি করাকে ‘শুভংকরের ফাঁকি’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, নারীদের পৃথক কমিটিতে সীমাবদ্ধ রেখে প্রকৃত অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি করা যায় না। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য নেই।
আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলের মতো পদে নারীদের অন্তর্ভুক্তির চর্চা নেই। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছে টিআইবি। রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে নারীর প্রতিনিধিত্ব নিয়ে সংস্থাটির গবেষণাকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিমূলক’ আখ্যা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বিবৃতির জবাবে এ বক্তব্য দিয়েছে টিআইবি।
সংস্থাটি জামায়াতের বক্তব্যকে ‘সত্যের অপলাপ’ বলেও মন্তব্য করেছে।টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে প্রতিটি স্তরে পুরুষদের পাশাপাশি নারী কর্মীদের জন্য পৃথক কমিটি ও মজলিশে শুরা রাখার বিধান রয়েছে।
সূত্র: প্রথম আলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় আসামি দীপকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে ৩ নভেম্বর এ আদেশ দিলেন আদালত। বিস্তারিত প্রতিবেদনে...
সূত্র: প্রথম আলো
বাংলাদেশে তৈরি পোশাককর্মীদের বিক্ষোভ ও অসন্তোষের দিকে নজর রাখছে ভারত। পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর ভারতের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেছেন।
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন দীর্ঘায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা (সাপ্লাই চেইন) ব্যাহত হবে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল এই জবাব দেন। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের দাবি ও আন্দোলনের চরিত্র এবং সম্পর্কের ক্ষেত্রে তার সম্ভাব্য প্রভাব নিয়ে তিনি অবশ্য কোনো মন্তব্য করেননি। শুধু বলেন, ‘এটা ঠিক, সে দেশে কিছু ঘটনা ঘটছে।
পরিস্থিতির গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে।’আজ ব্রিফিংয়ে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বেশ কয়েকটি প্রশ্ন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন