গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা করেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকেরা। তবে পুলিশ বলছে, শ্রমিকদের সঙ্গে দুষ্কৃতকারীরা ছিল। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ডিবিএল গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছিলেন। একপর্যায়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনসহ পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান।
এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ধাওয়া করেন।পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা দৌড়ে থানায় ফিরে যান।
সূত্র: প্রথম আলো

তাজউদ্দীন আহমদের ডায়েরি: ঐতিহাসিকতা ও রাজনৈতিকতা
শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের: নাহিদ ইসলাম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু
নবী মুসা ও খিজিরের যৌথ ভ্রমণ থেকে ৪ শিক্ষা
স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন