ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন রাকিবুল ইসলাম। সব সময় ক্লাসে প্রথম হয়েছেন। এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকার ফার্মগেট এলাকার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। গত ১৬ সেপ্টেম্বর কোচিংয়ের শিট দেওয়ার কথা বলে এক লোক তাঁকে বাসা থেকে ডেকে নেন। এরপর আর ফেরেননি রাকিব। গত ৬ অক্টোবর নীলফামারীর ডিমলা থেকে রাকিবুলের লাশ উদ্ধার করা হয়। গত শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, রাকিবুল জিপিএ–৫ পেয়েছেন।
কিন্তু তাঁর এই ভালো ফলের আনন্দ নেই পরিবারে। ছেলে হারানোর ব্যথায় পাগলপ্রায় মা। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার মানুষও মেনে নিতে পারছেন না মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি।রাকিবুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামে। তিনি এ গ্রামের কৃষক খাদেমুল ইসলাম ও জোহুরা বেগমের ছেলে। এবার ঘাটাইল ক্যান্টনম্যান্ট কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
তাঁর স্বপ্ন ছিল আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া।
সূত্র: প্রথম আলো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু
নবী মুসা ও খিজিরের যৌথ ভ্রমণ থেকে ৪ শিক্ষা
স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ
করপোরেট জীবন কেমন যাচ্ছে তমা মির্জার
সন্ধ্যায় সারা দিনের খবর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন