বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি নামের একটি কারখানাকে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি নামের একটি কারখানাকে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নওগাঁ জেলা কারাগারে বন্দী জাকির হোসেন (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া জাকির হোসেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা।
তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নামের এক কয়েদিকে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, তিনি শুনেছেন যে জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন।
তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।রত্না রায় আরও বলেন, সকালে জাকির হোসেন অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো
বনি ইসরাইলের এক সমাবেশে নবী মুসাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ‘আপনার চেয়ে বেশি জ্ঞানী কারও সম্পর্কে কি আপনি জানেন?’ তিনি উত্তর দিলেন, ‘না।’আল্লাহ তখন তাঁর কাছে ওহি পাঠিয়ে জানালেন, তাঁর এক বান্দা খিজির আছেন, যাঁকে তিনি বিশেষ জ্ঞান দান করেছেন।বিষয়টি জানার পর তিনি খিজিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেন এবং তাঁর কাছে পৌঁছানোর উপায় জানতে চাইলেন।
আল্লাহ তাঁকে একটি মাছকে সফরের নিদর্শন হিসেবে গ্রহণ করতে বললেন।যেখানে মাছটি হারিয়ে যাবে, সেখানেই খিজিরের সন্ধান পাওয়া যাবে। এ উদ্দেশ্যে মুসা (আ.) তাঁর সঙ্গীকে নিয়ে যাত্রা শুরু করেন।
(সহিহ বুখারি, হাদিস: ৩৪০০)কোরআনে এ যাত্রার সংকল্পের কথা এভাবে এসেছে, ‘স্মরণ করো, যখন মুসা তাঁর সঙ্গীকে বলেছিলেন, দুই সাগরের মিলনস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি থামব না, প্রয়োজনে দীর্ঘকাল চলতে থাকব।’ (সুরা কাহাফ, আয়াত: ৬০)চলতে চলতে তাঁরা একটি পাথরের কাছে এসে বিশ্রাম নেন।
সূত্র: প্রথম আলো
প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে। তবে কিছু সহজ উপায় ও অভ্যাস মেনে চললে স্মরণশক্তিকে আবার বাড়ানো সম্ভব। স্মৃতিশক্তি বিশেষজ্ঞরা এর জন্য দারুণ কিছু কৌশল বলে দিয়েছেন।প্রাত্যহিক নানা চর্চার মধ্য দিয়ে মস্তিষ্কের স্বাস্থ্য ঠিকঠাক রাখা এবং সক্ষমতা বাড়ানো সম্ভব। প্রতীকী ছবি১. মস্তিষ্ককে নতুন করে প্রশিক্ষণ দাওস্মৃতিশক্তি হলো এমন একটি দক্ষতা, যা চর্চার মাধ্যমে বাড়িয়ে তোলা যায়।
সাইকেল বা গাড়ি চালানোর মতো তুমিও তোমার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে পারো। ফিউচারিস্টিক লার্নিংয়ের প্রতিষ্ঠাতা সানিয়া আলম এমন অনেক ‘মেমোরি অ্যাথলেট’ বা স্মৃতিশক্তি প্রতিযোগীকে প্রশিক্ষণ দিয়েছেন, যাঁরা গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন।তবে বর্তমান যুগটি শক্তিশালী স্মৃতিশক্তি ধরে রাখার জন্য খুব একটা সুবিধাজনক নয়।
আমাদের চারপাশে অতিরিক্ত তথ্য, এআই এবং সোশ্যাল মিডিয়ার মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন