গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাজার এলাকার বহুতল একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম শাহীন হোসেন (৩৩)।
তিনি উপজেলার নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।শাহীনের পরিবারের ভাষ্য, রাজেন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে থাকতেন শাহীন। লাশ উদ্ধারের ঘটনার পর আমেনার খোঁজ পাওয়া যাচ্ছে না। শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ।শাহীনের বড় ভাই আজাহার আহমেদের ভাষ্য, গতকাল দুপুরে শাহীনের এক বন্ধুর কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পেয়েছিলেন।
পরে ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান।
সূত্র: প্রথম আলো

প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন
জীবনসঙ্গীর খোঁজে বিনামূল্যে বিশ্বের সবচেয়ে সুখী দেশে ভ্রমণ করার সুযোগ, ঘনিয়ে আসছে আব...
আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা
বিক্ষোভের সময় পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন পোশাকশ্রমিকেরা
দিনাজপুরে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন