advertisement

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়।

আজ মঙ্গলবার এ চিঠি দেওয়া হবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন। তাঁদের মোট সম্পত্তির অর্ধেক শনাক্ত করে তা বাজেয়াপ্ত করা হবে। পরে সরকার নিলাম বা অন্য কোনো আইনগত প্রক্রিয়ায় এসব সম্পত্তি বিক্রি করবে।

বিক্রির অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।চিফ প্রসিকিউটর আরও বলেন, ট্রাইব্যুনাল যাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন, তাঁদের মধ্যে যাঁদের আপিল করার সময়সীমা পেরিয়ে গেছে, তাঁদের সম্পত্তি পর্যায়ক্রমে বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? গার্মেন্টস শ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিৎ গার্মেন্টস শ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিৎ
advertisement

গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে আবার বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর

ফ্লোরিডায় বিধ্বস্ত উড়োজাহাজের সহপাইলটের বয়স ছিল ২০ বছর
উড়োজাহাজে পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন নাতালিয়া গাদেলহা ফিলগেইরাস
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে বাহামা যাওয়ার পথে গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় একটি ছোট লিয়ারজেট উড়োজাহাজ মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এই উড়োজাহাজের কো–পাইলট (সহপাইলট) ছিলেন নাতালিয়া গাদেলহা ফিলগেইরাস।

সেই ভয়াবহ দুর্ঘটনার ঠিক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অডিওতে ২০ বছর বয়সী এই কো-পাইলটকে আকুতি জানিয়ে ‘মে ডে’, ‘মে ডে’ (উড়োজাহাজে সাহায্য চেয়ে জরুরি বিপদ সংকেত) বলে চিৎকার করে সাহায্য চাইতে শোনা যায়।ভয়াবহ দুর্ঘটনার কিছু মুহূর্ত আগে লাইভএটিসি ডট নেট–এ রেকর্ড হওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও কলে ফিলগেইরাস জানান, বাইরের তাপমাত্রা মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় উড়োজাহাজে বরফ জমছিল।

তিনি উড়োজাহাজে মাঝারি ধরনের ঝাঁকুনির কথাও জানান, যার ফলে এটি প্রায় ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছিল।কয়েক মুহূর্ত পর ফিলগেইরাস চিৎকার করে বলে ওঠেন, ‘মে ডে’, ‘মে ডে’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন