বলিউড অভিনেতা তুষার কাপুরকে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। হুমকির ফোন পাওয়ার পর বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছেন অভিনেতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গ্যাংয়ের নাম ব্যবহার করে কেউ অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন।
অভিনেতার কাছে ৫ কোটি টাকা দাবি সংবাদ সংস্থা আইএএনএস-এর তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করেন এক ব্যক্তি। তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। ফোনে হুমকি পাওয়ার পর তুষার দ্রুত মুম্বাই পুলিশকে বিষয়টি জানান। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চকে।
বলিউডের আতঙ্ক কে এই লরেন্স বিষ্ণোইলরেন্স বিষ্ণোইহ্যারি বক্সারের কণ্ঠস্বরের সঙ্গে মেলেনি ঘটনার তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি বিভাগ হুমকির ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে।
সূত্র: প্রথম আলো

অনলাইনে সৌন্দর্য বিষয়ক সবকিছু অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয়: কানিজ আলমাস খান
মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’
মিষ্টিকুমড়ার স্যুপ বানাতে চান? রেসিপি দেখুন
হাজারো মানুষকে ছুঁয়ে যাওয়া দিশার জীবন যে কারণে তাঁর মৃত্যুর চেয়ে বড়
ভাবুক সম্রাট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন