advertisement

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
বার্সেলোনা উইঙ্গার অ্যান্টনি গর্ডন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দুটি হার। তা–ও আবার মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে। প্রথমে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-২ গোলে, এরপর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে। এমন ধাক্কার পর বার্সেলোনার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সেই প্রশ্নের জবাব দিতে পিছপা নন বার্সেলোনার ইংলিশ উইঙ্গার অ্যান্টনি গর্ডন।

তাঁর দাবি, পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ—কেউই বার্সেলোনার চেয়ে এগিয়ে নয়।গত ২০ অক্টোবর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির কাছে হারের আগে চলতি মৌসুমে অপরাজিত ছিল হান্সি ফ্লিকের দল। এরপর ২৫ অক্টোবর এল ক্লাসিকোয় ঘরের মাঠে রিয়ালের কাছে হার। বড় মঞ্চে বার্সেলোনার সামর্থ্য নিয়ে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০১৫ সালের পর আর চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।অ্যান্টনি গর্ডন, বার্সেলোনাআমি মনে করি না, তারা (পিএসজি ও রিয়াল) আমাদের চেয়ে এগিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব সিনিয়রদের সঙ্গে শান্তর সম্পর্ক কেমন? সিনিয়রদের সঙ্গে শান্তর সম্পর্ক কেমন? ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের পার্থক্য ক্রিকেট ও ব্যক্তিগত জীবনের পার্থক্য দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল কেন অবসর নিলেন ম্যাক্সওয়েল
advertisement

টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব

টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/teste-prthm-iningse-400-raner-gurutw

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা

ব্যাংক থেকে তাৎক্ষণিক ঋণ পাওয়া যাবে, কারা পাবেন এই সুবিধা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/bzangk-theke-tattkshnik-rrin-pawa-zabe-kara-paben-ei-subidha

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি
বোমা হামলার হুমকি পাওয়ার পর স্পেনের মুরসিয়া বিমানবন্দরে অবতরণ করে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব তল্লাশি চালায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বেনামি বার্তা পাওয়ার পর আয়ারল্যান্ডের রায়ানএয়ারের দুটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

এর একটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এবং অন্যটি পর্তুগালের লিসবন থেকে এসেছিল। উড়োজাহাজ দুটি রোমে অবতরণের পর তল্লাশি করা হয়। তবে উড়োজাহাজ দুটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে অবতরণের আগ পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে আসে ইতালির বিমানবাহিনী। এ ছাড়া পোল্যান্ড, স্পেন ও বুলগেরিয়াতেও একই হুমকির কারণে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।আপাতত বোমা হামলার এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, কিংবা আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত করাই এর উদ্দেশ্য কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।যুক্তরাজ্য সরকার এগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন