বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, তিনি জনতা ব্যাংক থেকে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে ভুয়া আমদানি ও রপ্তানি দেখিয়ে এই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন।
সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা। তিন মামলায় সালমান এফ রহমানসহ ৩১ জনকে আসামি করা হয়েছে।দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় আজ সোমবার ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে ঋণ ও ইডিএফ সুবিধা নিয়ে ১৪১ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া আরবান ফ্যাশনস লিমিটেডের নামে ৪১৭ কোটি ৪ লাখ টাকা এবং মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ৫৬৩ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।দুদকের অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো নতুন গঠিত হলেও সেগুলোর অনুকূলে ঋণ ও ইডিএফ সুবিধা অনুমোদন করা হয়।
সূত্র: প্রথম আলো

লক্করঝক্কর বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল
দুই হাত নেই, পা দিয়ে লিখেই এবারও জিপিএ-৫ পেলেন রফিকুল
জরুরি পরিস্থিতির জন্য খাবার-পানি মজুত করতে বলছে বিভিন্ন দেশ, কিসের আশঙ্কা
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন