advertisement

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব  

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব  
অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়া সফর করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশ হিসেবে তিনি এ সফরে অংশ নেন।

সফরে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, যৌথ গবেষণা, ট্রান্সন্যাশনাল এডুকেশন, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।সফরের অংশ হিসেবে সিডনিতে অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইশতিয়াক আবেদীন। অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সরকারি সংস্থা অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে উচ্চশিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করেন তিনি।আলোচনায় অস্ট্রেডের এলোদি জুরনে, ভিক সিং, মোস্তাফিজুর রহমান ও স্যান্ডি সেনেভিরতের সঙ্গে মতবিনিময় হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি) সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (দ্বিতীয় কিস্তি) ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ ৫৫ বছরেও কনসার্টের জন্য স্থায়ী ভেন্যু নেই, এটা লজ্জার: হামিন আহমেদ জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব জিম কো-অর্ড সেটেও গ্ল্যামারাস মিথিলা, প্যাস্টেল ব্লু লুকে উইন্টার ভাইব টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়
advertisement

এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ নভেম্বর) রাত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যবসার পরিবেশ উন্নয়ন ও সংস্কারের তাগিদ ইউরোচ্যাম বাংলাদেশের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মত—শুধু একাডেমিক যোগ্যতায় টিকে থাকা কঠিন হবে
মো. সাব্বির হোসেন, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রয়োজনীয় সব দক্ষতাই ‘সিলেবাসে’ থাকবে কিংবা শিক্ষক সব হাতে ধরিয়ে শিখিয়ে দেবেন, সেই আশায় বসে থাকলে আর চলছে না। অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগেই ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। এআই–নির্ভর পৃথিবীতে এ কথা এখন আরও বেশি সত্য।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিজেকে প্রস্তুত করেছেন, খোঁজ নিয়েছেন আমিনা মুমতারিনমো. সাব্বির হোসেন, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মো. সাব্বির হোসেন, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি।

পড়াশোনা, গবেষণা ও দৈনন্দিন কাজকে আরও সহজ, কার্যকর ও গতিশীল করতে চ্যাটজিপিটি, গুগল জেমিনাই ও নোটবুকএলএমের মতো এআই প্ল্যাটফর্ম ব্যবহার করছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন