পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন–ভাঙচুরের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই ভাঙচুর ও আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ সোমবার এসব মামলা করে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আজ প্রথম আলোকে বলেন, পাঁচটি মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা এক হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।এদিকে আজ সকালে ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গতকাল বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তবে বিভিন্ন স্থানে যাঁরা জড়ো হওয়ার চেষ্টা করেছেন, তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।রাজধানীর মিরপুরের বিভিন্ন অলিগলি দিয়ে আজ সকালে বিচ্ছিন্নভাবে সড়কে নামার চেষ্টা করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো

কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড
‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি
পাঠানো হয়েছে ভিক্ষা করতে, অথচ চার বছরের শিশুটির স্বপ্ন শিক্ষক হওয়া
আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা
পেঙ্গুইনের ভালোবাসা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন