advertisement

ইটের আঘাতে স্কুলছাত্রের আহত হওয়ার ঘটনাকে গুলিবিদ্ধ বলে ফেসবুকে প্রচার

ইটের আঘাতে স্কুলছাত্রের আহত হওয়ার ঘটনাকে গুলিবিদ্ধ বলে ফেসবুকে প্রচার
কোলাজ: প্রথম আলো গ্রাফিকস
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘গাজীপুরে পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ’, এমন দাবিতে তিনটি ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম ছবিতে স্কুলের পোশাক পরা এক আহত শিক্ষার্থীকে হাসপাতালের কেবিনে জরুরি চিকিৎসা দিতে দেখা যায়। অন্য দুটি ছবিতে রক্তাক্ত স্কুলের আইডি কার্ড ও শার্ট দেখা যাচ্ছে।

তবে দাবিটির সত্যতা যাচাইয়ে শিক্ষার্থী নুরুজ্জামান সামির বাবা ইউসুফ রানার সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির পর স্কুল থেকে বের হওয়ার সময় পেছন থেকে একটি ইটের টুকরা এসে লাগে, যার আঘাতে আহত হয়েছে তার ছেলে। গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।ছবিগুলো পোস্ট করে কার্যক্রম নিষিদ্ধ ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজসহ দলটির সমর্থিত পেজ, প্রোফাইল ও পাবলিক গ্রুপ থেকে একই দাবি প্রচার করা হচ্ছে।

এ ধরনের এক শর বেশি অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী নুরুজ্জামান সামি গুলিবিদ্ধ হয়েছে।আওয়ামী লীগ-সমর্থিত অ্যাকাউন্টগুলোর পাশাপাশি অন্য পেজ থেকেও একই দাবি প্রচার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ফেলে দেওয়া হয় রেললাইনে, তরুণের মৃত্যুদণ্ড ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি ‘রোকযানা’ গানের শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি পাঠানো হয়েছে ভিক্ষা করতে, অথচ চার বছরের শিশুটির স্বপ্ন শিক্ষক হওয়া পাঠানো হয়েছে ভিক্ষা করতে, অথচ চার বছরের শিশুটির স্বপ্ন শিক্ষক হওয়া আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা পেঙ্গুইনের ভালোবাসা পেঙ্গুইনের ভালোবাসা
advertisement

১৩০তম হয়েও সংবর্ধনা পাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবল দল!

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ই-টায়ারে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। তবে ১৮৯ দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের সামগ্রিক অবস্থান ১৩০তম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘বিসিবি ও আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি’ বিশেষ ঘোষণা আসছে তামিমের!

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্রিকেটার তৈরিতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের পরিচর্যা ও উন্নয়নে বিশেষ একটি প্রকল্প নিয়ে কাজ করছে বোর্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেটির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের আন্দোলনে মুখোশধারীরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পোশাক শ্রমিকদের আন্দোলনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সাধারণ শ্রমিক কিংবা শ্রমিকনেতাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। বরং সেখানে কিছু মুখোশধারীকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন