ছোটবেলার বিজ্ঞানের বইয়ে প্রথম সৌরজগতের ছবি দেখেছি। ছবিটা বেশ ছিমছাম আর নিখুঁত। সৌরজগতের মাঝখানে জ্বলজ্বলে এক বিশাল সূর্য, আর তাকে ঘিরে সুবোধ বালকের মতো নির্দিষ্ট পথে ঘুরছে আটটি গ্রহ। ব্যস, আমাদের সৌরজগতের গল্প যেন ওখানেই শেষ!কিন্তু মহাকাশ কি আর মানুষের তৈরি ওই ছোট্ট বইয়ের পাতায় আটকে থাকার জিনিস? এই অসীম অন্ধকারে যে কত অজানা রোমাঞ্চ আর রহস্য ঘাপটি মেরে বসে আছে, তা আমরা কল্পনাও করতে পারি না।
বিজ্ঞানীরা সম্প্রতি ঠিক এমনই এক বিশাল চমকের মুখে পড়েছেন। তারা আমাদের চেনা সৌরজগতের একেবারে শেষ প্রান্তে, জমাট বাঁধা অন্ধকারের মাঝে খুঁজে পেয়েছেন নতুন এক অতিথিকে। চিলির ভেরা সি. রুবিন অবজারভেটরির শক্তিশালী ক্যামেরায় ধরা পড়া এই সম্ভাব্য নতুন বামন গ্রহটির আপাতত নাম দেওয়া হয়েছে ‘২০২৬ ইডি১৩৮’।গ্রহটির আকার এতই বড় যে, এর ব্যাস ৬০০ থেকে ১৫০০ কিলোমিটারের কাছাকাছি হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। আর অবস্থান?
সূর্য থেকে প্রায় ৪৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে!
সূত্র: প্রথম আলো

সন্তান জন্মের তৃতীয় দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মা, নবজাতক আইসিইউতে
গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে মুখোশধারী লোক অনুপ্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেঙ্গু জ্বরে দেশে ছেলের মৃত্যু, একই দিনে সৌদি আরবে মারা গেলেন বাবা
বন্ধুত্বের উষ্ণতায় কাটল এক আড্ডামুখর বিকেল
এইচএসসিতে এমন ভয়াবহ ফল বিপর্যয় কেন অশনিসংকেত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন