advertisement

পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায়
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে লিংক রোডে যান চলাচল বন্ধ আছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।সরেজমিনে দেখা যায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। সড়কের দুই পাশে যানবাহন আটকে আছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী নেতার মৃত্যু নবী মুসা ও খিজিরের যৌথ ভ্রমণ থেকে ৪ শিক্ষা নবী মুসা ও খিজিরের যৌথ ভ্রমণ থেকে ৪ শিক্ষা স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ স্মৃতিশক্তি বাড়ানোর উপায়: বিশেষজ্ঞের দেওয়া ১০টি সহজ পরামর্শ করপোরেট জীবন কেমন যাচ্ছে তমা মির্জার করপোরেট জীবন কেমন যাচ্ছে তমা মির্জার সন্ধ্যায় সারা দিনের খবর সন্ধ্যায় সারা দিনের খবর
advertisement

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যকেন্দ্রে বিতরণ হবে ৩ কোটি টাকার ওষুধ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হবে। আন্তর্জাতিক দাতা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসের রিক্রুটমেন্ট...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ২

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর বনানী থানার কড়াইল বস্তিতে মাদক ব্যবসায়ী মো. রাকিব হোসেনের (২৫) ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন