ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলনে পাঠিয়েছিলেন।
তাঁরাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন ও ভাঙচুর চালিয়েছেন।আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।
অন্যদের আটক করেছে বিভিন্ন থানা–পুলিশ।ঢাকার ডিবি পুলিশের একটি সূত্র বলছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের আড়ালে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারী।
সূত্র: প্রথম আলো

ইরাসমাসের পথে এক চিকিৎসকের যাত্রা
সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল
সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ,
কারখানা ভাঙচুর, সাংবাদিককে মারধর
মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্রনায়ক জিয়ার উত্থান, আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বর উপলক্ষে বিশেষ...
মাথায় ডিম, পরনে শাড়ি: মীনা রূপে জয়া আহসান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন