চট্টগ্রাম নগরের তিনপুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ব্যবসায়িক বিরোধের জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তাঁর রিয়াজউদ্দিন বাজারে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) ক্রোকারিজ পণ্যের দোকান রয়েছে।জাকির হোসেনের দোকানের কর্মচারী মোহাম্মদ মানিক আজ প্রথম আলোকে বলেন, রিয়াজউদ্দিন বাজারে নিজের দোকান থেকে বাসায় ফিরছিলেন জাকির হোসেন। তিনপুলের মাথা এলাকায় গাড়িতে ওঠার আগমুহূর্তে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারধর ও কিরিচ দিয়ে কোপাতে শুরু করে তারা।
একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
সূত্র: প্রথম আলো

ছেলের সঙ্গে অভিমান করে বৃদ্ধাশ্রমে থাকেন সাবেক শিক্ষক
১০টি বিষয় মানলে ৮০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ সম্ভব
এইচএসসিতে পাস কম, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন
দুই হাত হারিয়েও থামেননি মেহেরাব—কনুই দিয়ে চালান চায়ের দোকান
২০২৬ সাল কি গণতন্ত্রের ঘুরে দাঁড়ানোর বছর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন