advertisement

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল

১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল
সাজেক
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি এক দিনের জন্য শিথিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত দুটি সংগঠন। আগামীকাল রোববার এ অবরোধ শিথিল থাকবে। সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটি।গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বিজ্ঞপ্তিতে সই করেন বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এক দিনের জন্য অবরোধ শিথিল থাকবে। পরদিন থেকে পূর্বঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আবারও চলবে।সাজেকে চলমান বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ উৎসব উদ্‌যাপনের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আফ্রিকার গহিন অরণ্যে এক বাঙালি লড়াকু আফ্রিকার গহিন অরণ্যে এক বাঙালি লড়াকু এইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রী ৪৩.৬৯ শতাংশ এইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রী ৪৩.৬৯ শতাংশ জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান হ্যালোউইনের আমেজে কুমড়ার বাগানে স্পর্শিয়া হ্যালোউইনের আমেজে কুমড়ার বাগানে স্পর্শিয়া ফারাক্কা বাঁধ যেভাবে দুই পারের মানুষকেই কাঁদাচ্ছে ফারাক্কা বাঁধ যেভাবে দুই পারের মানুষকেই কাঁদাচ্ছে
advertisement

উন্নত দেশগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার কেমন?

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

উন্নত দেশগুলোতে মাধ্যমিক শিক্ষা সম্পন্নের হার এক রকম নয়। OECD-এর তথ্য বলছে, নির্ধারিত সময়ে সনদ অর্জনের হারে দেশগুলোর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজউক কলেজে পাসের হার ৯৯.৩৯, জিপিএ-৫ পেয়েছেন ৮২৯ জন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার ৯৯.৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮২৯ জন শিক্ষার্থী।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা কলেজে গতবারের চেয়ে পাসের হার বেড়েছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা কলেজে মোট ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন