advertisement

একজন এআই লেখক

একজন এআই লেখক
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

“এই বইয়ের লেখক আসলে একটা আস্ত অলস মানুষ, যিনি সারা দিন বিড়ি ফুঁকে এআই দিয়ে এসব আবলতাবল লেখা নামান!”​ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার নিজের চোখের ওপরই বিশ্বাস হচ্ছিল না। গত পাঁচ-ছয় বছরে আমি এআই দিয়ে ঠিক কুড়িটা বই লিখে ফেলেছি! কবিতা, থ্রিলার, রোমান্স, হরর থেকে শুরু করে রান্নাবান্না—কী লিখিনি!

এমনকি বউয়ের প্যারা থেকে মুক্তি পাওয়ার ১০১টা কায়দা নিয়েও বই লিখে ফেলেছি।​বাজারের সব প্রকাশনা সংস্থায় আমার নামেই এখন চারদিকে জয়জয়কার। বড় বড় সাহিত্য পুরস্কারের জুরিবোর্ডের লোকজন আমার বাড়ির সামনে ফুল নিয়ে লাইন ধরেছে। পাবলিক আমাকে মহাকবি আর শতাব্দীর সেরা ঔপন্যাসিক ভেবে ধন্য ধন্য করছে। আমাকে আইডল মানা শুরু করছে।

দিন দিন আমার নারী ফলোয়ারও বাড়ছে ঝড়ের গতিতে।​কিন্তু মজার বিষয় হলো, আমি যে এআই লেখক, এ রহস্য আজ পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও টের পায়নি।​তো, যা বলছিলাম, সবকিছু ঠিকঠাকই চলছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন
advertisement

টাঙ্গাইলে নদীতে মিলল আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাকে খুঁজতে যান। পরে রাতে সেখানে নদীতে তার ভাসমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিভিতে আজকের খেলা, ৩১ অক্টোবর ২০২৬

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্রিকেট মিরপুর টেস্ট চতুর্থ দিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সকাল ৯টা ৩০ মিনিট টি স্পোর্টস

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিও, ২৭ অক্টোবর।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে এশিয়ার দেশগুলোর সম্পর্ক ভিন্নমাত্রা লাভ করেছে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিসরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনায় জানা গেছে যে আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে বিশেষ করে অটোমোবাইল, অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাত এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জাপান ও জাপানের উদ্যোক্তারা, যার মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে।

জাপানের সঙ্গে আলোচনায় প্রাধান্য পেয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (ইপিএ) এর বাস্তবায়ন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সহায়তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন