advertisement

পর্যটন মেলায় ভ্রমণে নানা ছাড়

পর্যটন মেলায় ভ্রমণে নানা ছাড়
পর্যটন মেলায় একটি প্রতিষ্ঠানের স্টলে দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন কর্মীরা।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিমানের টিকিটে ১৫ শতাংশ, ক্রুজ ভ্রমণে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। হোটেলে এক রাত বুকিং দিয়ে তিন রাত থাকার সুযোগ, ভিসা প্রক্রিয়াকরণের খরচেও ৫০ শতাংশ ছাড়। এমন নানা অফার নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনের বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। মেলায় অংশ নিয়েছে বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটর ও ভ্রমণসেবাদাতা প্রতিষ্ঠান।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।পর্যটন মেলায় একটি প্রতিষ্ঠানের স্টলে দর্শনার্থীদের সঙ্গে কথা বলছেন কর্মীরা। স্টলে ভ্রমণসংক্রান্ত তথ্য ও বিভিন্ন প্যাকেজ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন দর্শনার্থীরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্টলে পর্যটনবিষয়ক তথ্য দেখছেন দর্শনার্থীরা।

একটি পর্যটন ও হোটেল প্রতিষ্ঠানের স্টলে প্রতিনিধির সঙ্গে কথা বলছেন দর্শনার্থীরা।স্টলে আগ্রহী এক ভ্রমণকারীর তথ্য লিখে রাখছেন স্টলের প্রতিনিধিরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছোবল খেয়ে মুঠোফোনের আলোয় সাপ ধরলেন, নিয়ে গেলেন হাসপাতালে ছোবল খেয়ে মুঠোফোনের আলোয় সাপ ধরলেন, নিয়ে গেলেন হাসপাতালে ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখা... শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ
advertisement

ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে

ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে
ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন। কোলাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সপ্তাহের ব্যস্ততা শেষে আজ শুক্রবার ছুটির দিন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন? তাঁদের জন্য রাজধানীর নানা প্রান্তে রয়েছে গান, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, শিল্পকর্মের কর্মশালা ও সাংস্কৃতিক উৎসব। গুলশানে শরৎ উৎসব ও কনসার্ট, আগারগাঁওয়ে সাত ব্যান্ডের মেটাল সংগীতের আসর, শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, ধানমন্ডিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব—সব মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিনোদনের নানা আয়োজন রয়েছে।

কোথায় কী হচ্ছে, কখন শুরু—জেনে নেওয়া যাক আজ শুক্রবারের উল্লেখযোগ্য আয়োজনগুলো। গুলশানে শরৎ উৎসব, গাইবে কাকতাল গুলশান শুটিং ক্লাবে চলছে ‘ঢাকা সোশ্যালস—দ্য অটাম ফেস্ট ২০২৬’। আজ উৎসবের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ কনসার্ট। এতে সংগীত পরিবেশনের কথা রয়েছে কাকতাল, শুভ্র ও ব্ল্যাক জ্যাংয়ের। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে কনসার্ট। রাত সাড়ে আটটায় মঞ্চে ওঠার কথা কাকতালের।তবে শুধু গান নয়, সকাল ১০টা থেকেই উৎসবে রয়েছে নানা আয়োজন।

চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র প্রদর্শনী, ফুল তৈরির কর্মশালা, সালসা নাচ, বোর্ড গেম ও কমেডি নাইট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছোবল খেয়ে মুঠোফোনের আলোয় সাপ ধরলেন, নিয়ে গেলেন হাসপাতালে

ছোবল খেয়ে মুঠোফোনের আলোয় সাপ ধরলেন, নিয়ে গেলেন হাসপাতালে
একটি প্লাস্টিকের বস্তায় জ্যান্ত সাপ ভরে হাসপাতালে আনা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ছোবল খেয়ে জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে আসেন এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়। তবে পর্যবেক্ষণের জন্য ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা আবদুল কাদের (৫০)।

তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি সাপ তাঁকে ছোবল দেয়। তখন মুঠোফোনের আলো জ্বেলে খুঁজে সাপটিকে ধরে ফেলেন তিনি। পরে লোকজনকে ডেকে জড়ো করেন। তাঁদের সহযোগিতায় সাপটিকে একটি প্লাস্টিকের বস্তায় ভরেন। আঙ্গারগাড়া এলাকাটি সখীপুরের কাছাকাছি।

তিনি দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপটি নিয়ে আসেন।বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আবদুল কাদের জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে পৌঁছান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা। বিজয়নগর এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানী ঢাকায় যাত্রীপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, লাইসেন্স ছাড়া ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যাটারিচালিত রিকশার এই নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বলা হয়েছে, ই-রিকশা নিবন্ধনের জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষের কাছে ফিসহ কাগজপত্র দাখিল করতে হবে।

এরপর বর্ণিত ফরম অনুযায়ী আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাওয়া আবেদন যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ে সন্তুষ্ট হলে আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন হবে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর।প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য একটি কিউআর কোডযুক্ত ইউনিক নিবন্ধন নম্বর ও নম্বর প্লেট দেবে কর্তৃপক্ষ।

কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর ই-রিকশার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।আবেদন যাচাই-বাছাইয়ে সন্তুষ্ট না হলে তা নামঞ্জুর করবে কর্তৃপক্ষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন