advertisement

রান্নাঘরে তেলাপোকা-খাবারে ইঁদুরের মলমূত্র, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হাতিরপুলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা হাতিরপুলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে আবারও সংশয় ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে আবারও সংশয় নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ অক্টোবর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ অক্টোবর ২০২৬ বাইন্যান্স থেকে উধাও ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো, সন্দেহ উ. কোরিয়ার দিকে বাইন্যান্স থেকে উধাও ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো, সন্দেহ উ. কোরিয়ার দিকে
advertisement

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

সৌদি রুটে ১৫৯ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিল ও স্থগিত হচ্ছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ১৩ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৯টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৭২১ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৮২টি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৭টি।

এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।১০ অক্টোবর থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার পর ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
চাপের মুখে সেঞ্চুরির উচ্ছ্বাস উইয়ান মুল্ডারের
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ৪২৯।মাত্র ৪০ রানের লিড নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। হাতে ছিল ৬ উইকেট। স্কোরবোর্ডে ৫০ রান যোগ করতে হারাতে হলো আরও এক উইকেট।টেল এন্ডারে ভরা শেষ পাঁচ উইকেটে দক্ষিণ আফ্রিকা আর কতদূরই বা এগোবে—এমনটাই যখন আবহ, তখন অটল দাঁড়িয়ে গেলেন রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার।

ছয় ও সাত নম্বরে নামা দুই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার লিডটা শুধু দেড় শ–দুই শই পার করাননি, চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার জন্য বড় এক চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। রিকেলটনের ১০১ আর মুল্ডারের ১১৫ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল পঞ্চম ও শেষ দিনে শুধু কেপটাউন টেস্টের ফয়সালাই হবে না, নির্ধারণ হবে সমতায় থাকা সিরিজের ভাগ্যও।রিকেলটন ও মুল্ডার মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১৫৪ রান।

অস্ট্রেলিয়ার বোলারদের প্রায় দুই সেশন ধরে হতাশ করেছেন দুজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অনুমতি পেলেও ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারছেন না পর্যটকেরা

অনুমতি পেলেও ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারছেন না পর্যটকেরা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর সেন্ট মার্টিন উন্মুক্ত হওয়ার কথা থাকলেও তা পেছাচ্ছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন