গবেষণায় দেখা গেছে, নেকড়েরা নিজেদের প্রজাতির হাই বেশি অনুকরণ করে। কুকুরের আচরণে মানুষের সঙ্গে দীর্ঘদিনের বসবাস ও বিবর্তনের প্রভাব থাকতে পারে।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
গবেষণায় দেখা গেছে, নেকড়েরা নিজেদের প্রজাতির হাই বেশি অনুকরণ করে। কুকুরের আচরণে মানুষের সঙ্গে দীর্ঘদিনের বসবাস ও বিবর্তনের প্রভাব থাকতে পারে।
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সিলেটে ছয় বছর আগে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিন আহমদ হত্যা মামলার প্রধান আসামি পুলিশ থেকে সাময়িক বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই মামলায় অভিযুক্ত কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।
রায়ে অপর তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন এসআই হাসান উদ্দিন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহি ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। রায়ের সময় হাজতে থাকা একমাত্র আসামি আশেক এলাহি শুধু আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বলেন, মামলায় ৬৯ জন সাক্ষীর মধ্যে ৬১ জন সাক্ষ্য দিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরদিঘলদী ইউনিয়নে জিৎরামপুর গ্রামে টিটিরচর এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সম্পর্কে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভোরে সংঘর্ষের খবর তাঁরা পেয়েছেন।
এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, জিৎরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁন মিয়া পক্ষ ও শহীদ মেম্বার পক্ষের দ্বন্দ্ব চলছে। গত দুই মাসে এলাকায় দুই পক্ষের দ্বন্দ্বে চার-পাঁচবার সংঘর্ষ হয়েছে। এলাকার লোকজনও উত্তেজনা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।আজ ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
টিটির চর এলাকায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পড়েন।
সূত্র: প্রথম আলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার হয়েছে। তাঁর বাবা কে এম এনায়েতুল করিম বৃহস্পতিবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে লাশ গ্রহণের সময় আত্মহত্যার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এটি আত্মহত্যা নয়, কোনো চক্রের কাজ। সরকার তদন্ত করলে প্রকৃত অপরাধী বের হবে। ঘটনার আগের দিন তাহসিফ মাকে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, এরপর নিখোঁজ হন।
পুলিশ তাঁর শরীরে আঘাতের চিহ্ন পায়নি, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন