ক্যাকটাস বলতে অনেকের চোখে ভেসে ওঠে ছোট, কাঁটায় ভরা এক বিশেষ উদ্ভিদ। ঘরের কোনায় কিংবা বারান্দায় ছোট ছোট টবের মধ্যে শোভা পাওয়া এই কাঁটাযুক্ত উদ্ভিদের সঙ্গে অনেকেই পরিচিত। তবে রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে দেখা মিলেছে ব্যতিক্রমী এক ক্যাকটাসের। উচ্চতায় এটি ছাড়িয়ে গেছে পাশের দোতলা ভবনকেও।
সামাল দিতে ছয়টি লোহার বেড়িও দেওয়া হয়েছে ক্যাকটাসটির গায়ে।মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) প্রবেশের পর সোজা সড়ক ধরে এগোলে পরিচালকের কার্যালয়। ওই কার্যালয়ের বাঁ পাশে অতিথি ভবনের সঙ্গেই ক্যাকটাসটির দেখা পাওয়া যাবে। জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ বলছে, ক্যাকটাসটির ইংরেজি নাম ‘সিরিয়াস ক্যাকটাস’ ও বৈজ্ঞানিক নাম ‘cereus hexogenus’। উচ্চতা এখন পর্যন্ত ২৫ ফুট।
যেটি পাশের একটি দোতলা ভবনের ছাদ ছাড়িয়ে গেছে।যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের উদ্ভিদবিষয়ক তথ্যভান্ডার জিআরআইএন-গ্লোবালের তথ্য অনুযায়ী, এটি মূলত দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল ও ক্যারিবীয় অঞ্চলের স্থানীয় প্রজাতির ক্যাকটাস।
সূত্র: প্রথম আলো

হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির
লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা
তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন