advertisement

‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন

‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন
মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। কাজের খবর থেকে শুরু করে দিনযাপনের নানা গল্প নিজের ফেসবুকে ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে। গতকাল একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন তিনি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—গতকাল সাদা পোশাকে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন মেহজাবীন। এসব ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে।

অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো পোস্ট করে তিনি মজা করেই লিখেছেন, ‘বেশি ভালো ভালো নয়।’ এটি আদতে নিউজিল্যান্ডের অল্টারনেটিভ/সোল ব্যান্ড লেইজারের গান। ছবির সঙ্গে গানটিও যুক্ত করেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে অভিনেত্রীর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্তরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ৫ হাজার ৭০০। অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য প্রকাশ করেননি মেহজাবীন।

অভিনেত্রীর ফেসবুক থেকেএদিকে মেহজাবীনের নতুন কাজের খবরও জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই... ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? ‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই? আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে
advertisement

গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ

গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ঘর থেকে অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) ডি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তির নাম মো. আয়াছ (২০)। তিনি সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।

আর আহত ব্যক্তির নাম সৈয়দ মোহাম্মদ (২৪)। তিনিও আরএসওর সদস্য। গতকাল রাতে তাঁরা দুজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রোহিঙ্গা নেতাদের দাবি, এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ

লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ
বি’ইয়াচাদ দলের প্রভাবশালী নেতা ইয়ার লাপিদ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও 'পয়েন্টের ভিত্তিতে জয়' নিশ্চিত করেছে। তিনি জনসাধারণকে ধৈর্য ধরতে অনুরোধ করেছেন। আরব দলগুলোসহ বিরোধীরা ৬৭ আসন পেলেও, ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর আপত্তিতে সরকার গঠন অনিশ্চিত। নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ নেই।

বামপন্থী নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স ট্রফি: তিন ম্যাচে ২০ গোল হজম জিমি-আমিরুলদের

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। এশিয়ার সেরা পাঁচ দলের সঙ্গে খেলার সুযোগ পেলেও মাঠের পারফরম্যান্সে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন